‘‌মোটা ভাই, জবাব চাই’‌, পাল্টা চার্জশিট দিয়ে শাহকে তুলোধনা করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার আজ, শনিবার বিজেপি এবং অমিত শাহের বিরুদ্ধে পাল্টা চার্জশিট জনগণের সামনে পেশ করেছে তৃণমূল কংগ্রেস। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে চার্জশিট সামনে এনেছেন। তারই পাল্টা জবাব দিল তৃণমূল।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে এই চার্জশিট নিয়ে সরগরম রাজ্য–রাজনীতি। আজ কলকাতায় বসে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে দুর্নীতি থেকে শুরু করে সীমান্তে অনুপ্রবেশ, জনবিন্যাস বদল–সহ একাধিক অভিযোগ তুলে আক্রমণ করেন শাহ। আর বিকেলেই ‘শাহী’ চার্জশিটের পালটা চার্জশিট দিল তৃণমূল কংগ্রেস। সেখানে ‘মোটা ভাই, জবাব চাই’ নামে ১৫ পাতার চার্জশিট পেশ করেন ব্রাত্য বসু, মহুয়া মৈত্র–সহ অন্যান্যরা। স্বরাষ্ট্রমন্ত্রীর আনা প্রত্যেকটি অভিযোগ খণ্ডন করে দেন তাঁরা। ব্রাত্য বসুর তোপ, ‘‌এসআইআর আপনাদের চক্রান্ত। তৃণমূলের কফিনে পেরেক ঠুকতে চাইছেন, আমরা ওই পেরেক উপড়ে নেব। আপনি চার্জশিটে যা যা দিয়েছেন, তার উত্তর আমরা রেডি করেছি। বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট পেশটাও তারই প্রমাণ।’‌

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের চার্জশিটের ছত্রে ছত্রে বাংলাকে বঞ্চনা ও অত্যাচারের তথ্যপ্রমাণ তুলে ধরা হয়। ১০০ দিনের কাজের টাকা না দেওয়া, আবাস যোজনার টাকা আটকে রাখা, জল জীবন মিশনের টাকা না দেওয়া, স্বাস্থ্য মিশনের টাকা বকেয়া রাখা, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করে রাখা–সহ গ্রামীণ মানুষের উপর একাধিক বঞ্চনার অভিযোগ তুলে ধরা হয় চার্জশিটে। তৃণমূল কংগ্রেসের তিন হেভিওয়েট নেতা—মহুয়া মৈত্র, কীর্তি আজাদ এবং ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকেই অমিত শাহকে দেশের সবচেয়ে অকেজো এবং ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী আখ্যা দিয়ে পাল্টা চার্জশিট পেশ করছেন তাঁরা। দিনের প্রথমার্ধে বিজেপির আক্রমণের ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রত্যাঘাত করল তৃণমূল কংগ্রেস। সাংসদ মহুয়া মৈত্রের কটাক্ষ, ‘‌কোনও জোকার সিংহাসনে বসলে সে রাজা হয় না, বরং প্রাসাদটা সার্কাসে পরিণত হয়।’‌

এছাড়া অমিত শাহকে পালটা দিতে গিয়ে নারী নিরাপত্তাকে ইস্যু করেন তৃণমূলের বিধায়ক–সাংসদরা। শাহের ‘অনুপ্রবেশকারী’ অভিযোগ নিয়েও কড়া জবাব দেন তাঁরা। ব্রাত্য বসুর কড়া জবাব, ‘‌আপনাদের রাজ্যগুলিতে নারী সুরক্ষার হাল কী? মহারাষ্ট্র, রাজস্থানের হাল বলুন। মণিপুর নিয়ে কিছু বলেন না কেন? উন্নাও, হাথরসে কী ঘটেছিল? ধর্ষকদের মালা পরিয়ে আনেন আপনারা। ব্রিজভূষণদের মতো লোককে আপনারা ছাড় দেন। আপনাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না। আমরা ভয়ে আছি। কবে আবার দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণ, সংসদে জঙ্গি হামলা, পহেলগাঁও হবে। এসব ঘটনায় কারা ধরা পড়েছে, তাদের নাম প্রকাশ্যে আনছেন না কেন? বাংলার বেলায় শুধু অনুপ্রবেশকারী!’‌

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১