দেশজুড়ে বিভ্রাট এয়ারটেলের! পরিষেবা ব্যাহত ব্রডব্যান্ড এবং সেলুলার গ্রাহকদের

শুক্রবার ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১১ টা, আচমকাই গোটা দেশে স্তব্ধ হয়ে গেল এয়ারটেলের পরিষেবা। বিপাকে বহু গ্রাহক

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১১ টা, আচমকাই গোটা দেশে স্তব্ধ হয়ে গেল এয়ারটেলের পরিষেবা। বিপাকে বহু গ্রাহক। মুড়িমুড়কির মত সোশ্যাল মিডিয়ায় জমা পড়ছে অভিযোগ। জানা গিয়েছে, কোনও কারণ ছাড়াই দেশজুড়ে এয়ারটেল ব্রডব্যান্ড এবং সেলুলার সংযোগ পরিষেবা ব্যাহত হয়েছে। একের পর এক গ্রাহক অভিযোগ করছেন। শুক্রবার সারা দেশে ভারতী এয়ারটেল গ্রাহকরা পড়েছেন সংযোগ-সমস্যায়। যা নিয়ে রীতমত বিরক্ত গ্রাহকরা। যদিও বিপর্যয়ের কারণ না জানাতে পারলেও গ্রাহকদের আশ্বস্ত করেছে ভারতী এয়ারটেল।

টেলিকম সংস্থার তরফে বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কেন গোটা দেশে এত বড় বিপর্যয় সেই বিষয়ে কিছুই জানানো হয় নি। ৪জি থেকে ব্রডব্যান্ড কিংবা মোবাইল নেটওয়ার্ক সবক্ষেত্রেই এয়ারটেল গ্রাহকরা সংযোগ অসুবিধায় পড়েছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেও নিশ্চুপ সংস্থা। এমনকি এয়ারটেলের নিজস্ব অ্যাপ-ও কাজ করছে না বলে অভিযোগ। টেলিকম সংস্থার তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আমরা আন্তরিক ভাবে দুঃখিত। তবে সব এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। গ্রাহকদের যথাযথ পরিষেবা দিতে নিরন্তর চেষ্টা করছেন আমাদের কর্মীরা।’

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন