টোটোর মাধ্যমে প্রচারে ঝড়, চাঁচলে তৃণমূলের অভিনব উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গতি আনতে চাঁচল শহরে অভিনব উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। রবিবার দুপুরে চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে শহর জুড়ে বিশেষ প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছনোর লক্ষ্যে শহরের রাস্তায় চলাচলকারী টোটোগুলিকে ব্যবহার করা হয়েছে প্রচারের মাধ্যম হিসেবে।

সংগঠনের তরফে বিভিন্ন টোটোতে তৃণমূল প্রার্থীর সমর্থনে পোস্টার লাগানো হয়। এই টোটোগুলি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে দলীয় বার্তা পৌঁছে দিচ্ছে। ফলে প্রতিদিনের যাতায়াতের মধ্যেই সাধারণ মানুষ সরাসরি এই প্রচারের সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রচারের এই নতুন পদ্ধতি ঘিরে এলাকায় বেশ সাড়া পড়েছে বলে দাবি দলীয় নেতৃত্বের।

আরও পড়ুন: ফের কমিশনের কোপে ৮৩ জন বিডিও এবং রিটার্নিং অফিসাররা

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অমিতেশ পান্ডে, ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলি সহ একাধিক কর্মী-সমর্থক। তাঁদের উপস্থিতিতে কর্মসূচি আরও জোরদার হয়। অমিতেশ পান্ডে জানান, ভোেট যত ঘনিয়ে আসছে, ততই প্রচারের তীব্রতা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, “আমাদের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শহরের অধিকাংশ টোটোতে পোস্টার লাগানো হয়েছে। এইভাবে আমরা সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছতে পারছি।”

তাঁর দাবি, মানুষের সমর্থন তৃণমূলের দিকেই রয়েছে এবং আগামী নির্বাচনে তাঁদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও এই ধরনের প্রচার কর্মসূচি আরও বিস্তৃত আকারে চালানো হবে, যাতে শহরের প্রতিটি কোণে দলের বার্তা পৌঁছে দেওয়া যায়।

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক