গরমে রক্তের সঙ্কট কাটাতে রক্তদান শিবিরের আয়োজন ধাপা ফুলের বাগান ক্লাবের

Share:

নিজস্ব প্রতিনিধি: “এসো রক্তদান করি, জীবন বাঁচাই আবার। রক্তদানই শ্রেষ্ঠ দান, সার্থক হোক জীবন তোমার।” কবিতার লাইনটি সত্যিই ভীষণভাবে প্রাসঙ্গিক। কারণ প্রতিটি ফোঁটা রক্ত নতুন জীবনের আশা দেখায়। ধাপা ফুলের বাগান ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে এমনই এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রবিবার (২৯ মার্চ) সকালে নর্থ ট্যাংরা, রাজারঘাট, নতুন পাড়াতে তাঁদের ক্লাবের সামনেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শুধু রক্তদানই নয়। সাধারণ মানুষের কথা ভেবে ওই শিবিরেই স্বাস্থ্য পরিষেবামূলক শিবিরেরও আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। যেখানে খুবই স্বল্প খরচে বিভিন্ন শারীরিক পরীক্ষা ও টেস্ট করতে পারেন সাধারণ মানুষ। যেমন চোখ পরীক্ষা, সুগার টেস্ট, কোলেস্ট্রল ও থাইরয়েড পরীক্ষা সহ একাধিক বিষয় ছিল।

রাজারঘাট এলাকার বহু ক্লাবের সদস্যরাও এদিন ওই শিবিরে উপস্থিত ছিলেন। ধাপা ফুলের বাগান ক্লাবের পক্ষ থেকে সেই সকল সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। যে সমস্ত মানুষ রক্তদান করছেন এমনকি যারা বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা করতে আসছেন, সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল ক্লাবের তরফ থেকে। সন্ধ্যার সময় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলেই জানান ক্লাবের সদস্যরা।

রক্তদান শিবির নিয়ে ধাপা ফুলের বাগান ক্লাবের তরফে রোহিত রাম জানান, ‘আমরা প্রত্যেক বছর রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এই বছর আমাদের ১০ তম শিবির। আমরা সবসময় গরীব, সাধারণ মানুষের কথা ভাবি। এক ফোঁটা রক্ত একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। শুধু তাই নয়। আমরা এখানে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পেরও আয়োজন করেছি। আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক মূলক কাজকর্ম করে থাকি। এছাড়াও আমাদের একটি এনজিও আছে। এটাই আমাদের ধাপা ফুলের বাগান ক্লাব।’

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার