রাস্তা তৈরি নিয়ে বিবাদ, কাকার হাতে খুন ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ি ঢোকার রাস্তা তৈরি করার জন্য পারিবারিক বিবাদের জেরে কাকার হাতে খুন ভাইপো। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত বাগজোলা গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় আটটা নাগাদ বাড়ির জমি বণ্টন এবং বাড়িতে ঢোকার রাস্তা তৈরি করা নিয়ে কাকা জব্বর মন্ডল ও ভাইপো শামীম মন্ডল (৪২)-এর মধ্যে তীব্র বিবাদ বাধে। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন। এদিন সকালে সেই বিবাদই নতুন করে চরম আকার ধারণ করে।প্রথমে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় উত্তেজিত হয়ে কাকা জব্বর মন্ডল একটি ধারালো ছুরি দিয়ে ভাইপো শামীম মন্ডলের পেটে আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শামীম।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

‘ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন তাই করুন’, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪