বাড়িতে ভিডিও কল করে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য মালদা

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক: ফের মালদায় গুলিবিদ্ধ যুবক। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো মালদার কালিয়াচকে। বাবা-মাকে ভিডিও কল করে নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মঘাতী যুবকের নাম আব্দুল জাব্বার (২০)।

জানা গেছে, রবিবার রাতে কালিয়াচকের জালুয়াবাধাল অঞ্চলের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই যুবক বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি থেকে বের হয়ে প্রায় ৫০০ কিমি দূরে ফাঁকা মাঠে দাঁড়িয়ে বাড়িতে ভিডিও কল করে। বাড়িতে ফোন করার পরে নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা পৌঁছে যায় ঘটনাস্থলে। পরিবারের লোকজনই থানায় খবর দেয়। খবর পেয়েই পৌঁছেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে পাঠায় মালদা মেডিক্যাল কলেজে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এছাড়া আত্মঘাতী যুবক আগ্নেয়াস্ত্র কোথায় পেল সেই ব্যাপারেও কিছু তথ্য মেলেনি। গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, ২০ বছরের যুবক আব্দুল জাব্বারের বাবা মোয়াজ্জেম শেখ। তিনি পেশায় বিড়ি শ্রমিক। তার সঙ্গেই তার ছেলে আব্দুল জাব্বারও কাজ করতেন। আচমকাই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কী কারণে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে মালদার কালিয়াচকের জালুয়াবাধাল অঞ্চলের শ্রীরামপুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা ওই যুবক। এই ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত চলছে। 

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে