‘ভোলে বাবা পার করেগা’-এর শুটিংয়ে গিয়েই মৃত্যু রাহুলের, ধারাবাহিক বন্ধ হবে নাকি চলবে?

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে উপযুক্ত তদন্তের দাবি করেছেন তাঁর সহকর্মীরা। অভিনেতার দেহ নিয়ে কলকাতায় ফিরছেন অভিনেতার পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই শুরু হয়েছিল ‘ভোলে বাবা পার করেগা’-ধারাবাহিকের নতুন অধ্যায়। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর শ্বেতা মিশ্রর উপস্থিতিতে ধারাবাহিক নতুন করে প্রাণ পেয়েছিল। প্রথমে এই ধারাবাহিকে দেখা যেত মধুমিতা সরকার আর নীল ভট্টাচার্যকে। কিন্তু বিয়ের পর মধুমিতা সিরিয়াল থেকে সরে দাঁড়ান। যার ফলে নতুন করে শুরু হয় এই ধারাবাহিক। আর এই ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পরে সিরিয়ালে অভিনয়ে কামব্যাক করেছিলেন অভিনেতা। কিন্তু সেই ধারাবাহিকের শুটিংয়ে গিয়েই তালসারি সমুদ্রে তলিয়ে গেলেন নায়ক। জানা যায়, গর্তে চোরাবালিতে আটকে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও জলে ডুবে অভিনেতার মৃত্যু হয়েছে বলে খবর। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। সকাল সকাল অভিনেতার বিজয়গড়ের বাড়িতে গিয়েছেন সব্যসাচী চক্রবর্তী থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে উপযুক্ত তদন্তের দাবি করেছেন তাঁর সহকর্মীরা। অভিনেতার দেহ নিয়ে কলকাতায় ফিরছেন অভিনেতার পরিবার। তবে অভিনেতার মৃত্যু ঘিরে অনেক প্রশ্ন উঠছে। কীভাবে হাঁটু জলে পড়ে গিয়ে অভিনেতার মৃত্যু হল, তা নিয়েই তদন্তে পুলিশ। ইতিমধ্যেই তালসারিতে শুটিংস্থলের কয়েকটি ভিডিও পুলিশের হাতে এসেছে। তবে এখন প্রশ্ন হল, অভিনেতার মৃত্যুতে ধারাবাহিকে কতটা প্রভাব পড়বে? আদৌ ধারাবাহিক চলবে নাকি বন্ধ হয়ে যাবে? কিছুদিন আগে ধারাবাহিকে রাহুল ও শ্বেতার বিয়ে দেখানো হয়েছিল।

তালসারিতে তাঁদের হানিমুনের দৃশ্যের শুটিং চলছিল। রাহুল-শ্বেতার রোম্যান্টিক দৃশ্য ছিল। সোমবার এই ধারাবাহিকের সম্প্রচার হবে বিকেল সাড়ে পাঁচটায়। তবে ক’ দিনের জন্য ধারাবাহিকের এপিসোডের ব্যাঙ্কিং থাকলেও, তারপর কী হবে? প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রযোজকরা এমন মর্মান্তিক ঘটনার পর এই ধারাবাহিক আর কনটিনিউ করবে না। তবে এক্ষুনি এই বিষয়ে কিছু বলা যাবেনা। এবার এই ব্যাপারে চ্যানেল কী সিদ্ধান্ত নেয়, সেটা দেখার অপেক্ষা। চ্যানেলের তরফে দু’ রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হয় ধারাবাহিক বন্ধ হয়ে যাবে, নয়তো অন্য কোনও প্রযোজনা সংস্থা এই ধারাবাহিকের দায়িত্ব নিতে পারে। তবে যদি এই ধারাবাহিক চলে, তা হলে রাহুলের চরিত্রে কে অভিনয় করবেন সেটাই এখন বড় চিন্তার বিষয়। তবে অনেক দর্শকের একাংশ রাহুল না থাকলে, তাঁদের আর এই ধারাবাহিক দেখবেন না বলে ইঙ্গিত দিয়েছেন।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’