ডুয়ার্সের চা বলয়ে কর্মীসভায় একাধিক পরিবারের সদস্যদের বিজেপি ছেড়ে যোগদান তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি ডুয়ার্স: জলপাইগুড়ির ডুয়ার্সের চা বলয়ে জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সোমবার ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে কর্মীসভা করলেন এসসি ওবিসি সেলের জেলা সভাপতি তথা জলপাইগুড়ি বিধানসভা(jalpaiguri Assembly) কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate)কৃষ্ণ দাস। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের টিয়াবন সংলগ্ন একটি বেসরকারি রিসোর্টে ওই কর্মী সভায় ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের পাঁচজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে ভোট প্রচারের নির্দেশ দেওয়া হয়।

বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ দাস বলেন,”সমাজকে ভালো করতে হলে, সমাজের সার্বিক উন্নয়ন করতে হলে রাজনীতি করতে হবে। আর এজন্য সঠিক দল ও সঠিক চিহ্নে ভোট দিতে হবে।”কর্মীসভার পর এদিন তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের মাটিয়ালি ব্লক চেয়ারম্যান শাহের আলির নেতৃত্বে ১০ টি পরিবারের একাধিক সদস্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস দাবি করেন এবার জলপাইগুড়ি জেলায় সাতটি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হবে।

সাফ হয়ে যাবে বিজেপি।এদিনের সভায় কৃষ্ণ দাস ছাড়াও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর, মাটিয়ালি এসসি ওবিসি(SC OBC) সেলের ব্লক সভাপতি তজমল হক, প্রধান দীপা মিঝার, তৃণমূল কংগ্রেস নেতা দিপক ভুজেল সহ অনেকে উপস্থিত ছিলেন। চা বাগানে এদিনের এই যোগদান রাজ্যের শাসক দলের রাজনৈতিক ভিতকে আরো মজবুত করল বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।অন্যদিকে, হাওড়া জেলার বাগনানে সিপিএম- কংগ্রেস- আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৩০০’র বেশি পরিবারের সদস্যরা। বাগনান বিধানসভায় (Bagnan Assembly)এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন অরুনাভ সেন। প্রচারে বেরিয়ে তিনি পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন অলি গলিতে সাধারণ মানুষের দুয়ারে। আর এই প্রচারের মাঝেই তার হাত ধরে ৩০০’র বেশি পরিবারের সদস্যরা যোগ দিলেন ঘাসফুল শিবিরে।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ