৩.১০ লক্ষ টাকায় মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিলেন মালাইকা অরোরা

অভিনেত্রীর অ্যাপার্টমেন্টটি বান্দ্রা পশ্চিমের ভিডা বিল্ডিং-এ অবস্থিত। তিনি তাঁর সম্পত্তিটি ৩.১০ লক্ষ টাকা প্রাথমিক মাসিক ভাড়ায় লিজ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেশাগত জীবনে হোক বা ব্যক্তিগত জীবন, সর্বদা চর্চায় থাকেন অভিনেত্রী মালাইকা অরোরা। ৫২ বছর বয়সেও তাঁর ফিটনেস মুগ্ধ করে যুব সমাজকে। পাশা পাশি প্রেম নিয়েও অলওয়েজ চর্চায় থাকেন তিনি।সলমানের ভাই আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর হাঁটুর বয়সী অর্জুন কাপুরের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী। তবে ৬ বছর প্রেমের পর ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে জল্পনা চলছে, ৩২ বছর বয়সী এক হিরে ব্যবসায়ীর প্রেমে পড়েছেন তিনি। দুজনকে প্রায়শই একসঙ্গে দেখা যায়। তবে কেউই ক্যামেরায় একসঙ্গে উপস্থিত হন। এখনও সম্পর্কে শিলমোহর দেননি অভিনেত্রী। গতকাল একটি হিন্দু মন্দিরেও প্রেমিক হর্ষকে নিয়ে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কিন্তু এখনও নতুন প্রেম আড়ালে রেখেছেন অভিনেত্রী।

যাই হোক, এই জল্পনার মাঝেই মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রা পশ্চিমে অভিনেত্রী তাঁর একটি অ্যাপার্টমেন্ট ভাড়া দিলেন। ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে স্কয়ার ইয়ার্ডস-এর একটি নথি অনুসারে, ভাড়া চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের মার্চ মাসে নিবন্ধিত হয়েছিল। নথি অনুযায়ী, অভিনেত্রীর অ্যাপার্টমেন্টটি বান্দ্রা পশ্চিমের ভিডা বিল্ডিং-এ অবস্থিত। তিনি তাঁর সম্পত্তিটি ৩.১০ লক্ষ টাকা প্রাথমিক মাসিক ভাড়ায় লিজ দিয়েছেন। এই চুক্তিতে ৩০,৮১৯ টাকা স্ট্যাম্প ডিউটি, ১,০০০ টাকা রেজিস্ট্রেশন চার্জ এবং ২০ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট অন্তর্ভুক্ত রয়েছে।

নথিগুলিতে আরও বিশ্লেষণ করা হয়েছে যে, লিজের মেয়াদ ৩৬ মাস। প্রথম বছরে মাসিক ভাড়া ৩.১০ লক্ষ টাকা থেকে শুরু হবে। এরপর দ্বিতীয় বছরে তা ৫ শতাংশ বেড়ে ৩.২৫ লক্ষ টাকা হবে এবং মেয়াদের শেষ বছরে আরও ৫ শতাংশ বৃদ্ধি পাবে। সুতরাং তিন বছরের মেয়াদে মোট ভাড়ার পরিমাণ আনুমানিক ১.১৭ কোটি টাকা। বান্দ্রা পশ্চিম মুম্বইয়ের অন্যতম সেরা আবাসিক এলাকা হিসেবে পরিচিত। প্রায়শই ‘উপশহরের রানি’ নামে পরিচিত এই এলাকাটি বিলাসবহুল সমুদ্রমুখী অ্যাপার্টমেন্ট, ঐতিহ্যবাহী বাড়ি এবং আধুনিক আবাসিক কমপ্লেক্সের মিশ্রণের জন্য খ্যাত। বান্দ্রা-ওরলি সি-লিঙ্ক, ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এবং শহরের উপশহর রেল নেটওয়ার্কের মাধ্যমেও এই এলাকাটির চমৎকার যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা