নির্বাচনী দফতরের সামনে ফর্ম ৬ ভর্তি প্যাকেট সহ এক যুবককে হাতেনাতে ধরার পর তুমুল উত্তেজনা, হাতাহাতি

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে এক যুবককে একাধিক ফর্ম ৬ সহ হাতেনাতে ধরে ফেলেন তৃণমূলপন্থী বিএলও’রা। প্যাকেটের মধ্যে ৪০০ ফর্ম ৬ ছিল বলে তৃণমূল পন্থী বিএলওদের দাবি।এরপরই শুরু হয় চরম অশান্তি। এই খবর পেয়ে সিইও দফতরের সামনে পৌঁছন বিজেপি কর্মীরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা দুই পক্ষকে সামাল দিতে হিমশিম খেতে শুরু করে।স্ট্যান্ড রোডে নির্বাচনী দপ্তরের সামনে যাতে আইনশৃঙ্খলা অবনতি না হয় তার জন্য কলকাতা পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেখানে নিয়ে আসে। মারধর করা হয়েছে এই অভিযোগ তুলে নির্বাচনী দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ও তৃণমূল পন্থী বিএলও’রা। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার দুপুর বেলা ষ্ট্যান্ড রোডে(Stand Road) নতুন নির্বাচনী দফতরের সামনে হঠাৎ তৃণমূল পন্থী বেশ কিছু বিএলও’রা উপস্থিত হন।

তাদের অভিযোগ, এক যুবককে তারা প্লাস্টিকের প্যাকেটে ভর্তি ফর্ম ছয় নিয়ে সিইও অফিসে জমা দিতে যাওয়ার পথে হাতেনাতে ধরে ফেলেন। ওই যুবক মেদিনীপুরের বাসিন্দা। তাঁকে ধরে টানাটানি শুরু করেন তৃণমূল পন্থী blo ‘রা। ক্যামেরাতে সেই ছবি ধরা পড়ে। এদিকে সেই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কতগুলি ফর্ম ছয় আছে এবং সেগুলি আদৌ ফর্ম ৬ কিনা তা নিশ্চিত ভাবে জানা যায়নি। কিন্তু একে কেন্দ্র করে অশান্ত পরিবেশ তৈরি হয় নির্বাচন দফতরের সামনে। চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক তার দল বল নিয়ে সেখানে হাজির হন। বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভের মধ্যে সংঘর্ষ বাঁধে যায় স্ট্যান্ড রোডে। এরপরে দুপক্ষই অবস্থানে বসে পড়েন স্ট্যান্ড রোডে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয় স্ট্যান্ড রোডে নতুন নির্বাচনী দফতরের সামনে।এদিন স্ট্যান্ড রোডে পরে বিজেপি সমর্থকরা তৃণমূল পন্থী বিএলও’রা যে মোটরসাইকেল নিয়ে এসেছিলেন, তাতে হামলা চালায় পুলিশের সামনে।

এদিকে, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করার অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। চিঠিতে তিনি লিখেছেন, এসআইআর-র নামে টার্গেট করে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁদের দুর্ভোগের শেষ থাকছে না। এই এসআইআরের কারণে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । এটি অত্যন্ত দুঃখজনক, এমন ঘটনার পরেও নির্বাচন কমিশনের কাছ থেকে আরও মানবিক ও সংবেদনশীলতা পাওয়া যায়নি। এখন ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায়।

সূত্রের খবর, বিজেপির এজেন্টরা কমিশনের কার্যালয়ে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম ৬-এর আবেদনপত্র জমা দিচ্ছেন। এগুলি ভোটার তালিকায় নাম তোলার জন্য স্বাভাবিক আবেদন বলে মনে হচ্ছে না। ভিন রাজ্যের ভোটারদের এই তালিকায় অন্তর্ভুক্ত করার একটি দুষ্টু চক্রান্ত চলছে বলে মনে করা হচ্ছে। উদ্বেগের বিষয়, এরা কেউ বাংলা বাসিন্দা নন। দিল্লি নির্বাচনের কথাও টেনে এনে লিখেছেন, সেখানেও এমন ঘটনা লক্ষ্য করা গিয়েছে। এই ধরনের ঘটনা যদি সত্যি হলে তা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। অসৎ উদ্দেশে এটি করা হচ্ছে। সাংবিধানিক কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের কাজ প্রত্যাশিত নয়। জনগণের স্বচ্ছতা এবং তাদের ভোটাধিকার সুরক্ষার অধিকার রয়েছে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা