চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে ‘জিহাদ’ হিসেবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা

 আন্তর্জাতিক ডেস্ক: বেশ কিছুদিন ধরেই একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে ইরানে স্থলঅভিযান শুরু করতে চলেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে পৌঁছে গিয়েছে বহু মার্কিন সেনা। এর মধ্যেই বন্ধু ইরানের পাশে দাঁড়িয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে হুথিরা। এবার আরও এক বন্ধুকে পাশে পেল তেহেরান। আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে যদি ইরানে কোনো ধরনের স্থল অভিযান শুরু করে তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে চেচেন যোদ্ধারা। 

যত সময় যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক হচ্ছে। জড়িয়ে পড়ছে একাধিক দেশ। সোমবার (৩০ মার্চ) চেচেন নেতা রমজান কাদিরভের তাদের এই প্রস্তুতির কথা ঘোষণা করেছে। চেচেন যোদ্ধারা দক্ষিণ-পশ্চিম রাশিয়ার চেচনিয়া অঞ্চলের দুর্ধর্ষ এবং অত্যন্ত দক্ষ গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত। তারা চলমান এই সংঘাতকে একটি ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে চিহ্নিত করেছে এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াইকে ‘জিহাদ’ হিসেবে বর্ণনা করেছে। 

আরও পড়ুন: ‘কোনও চুক্তি ছাড়াই ইরান ছাড়তে প্রস্তুত’, যুদ্ধ শেষ নিয়ে বড় বার্তা ট্রাম্পের 

কাদিরভপন্থি এই যোদ্ধারা  ‘কাদিরভতসি’ নামেও পরিচিত। তারা জানিয়েছে, তারা এই লড়াইকে ‘শুভ ও অশুভের’ মধ্যে এক লড়াই হিসেবে দেখছে। শুধু তাই নয় অশুভ শক্তির হাত থেকে ইরানকে রক্ষা করা  তাদের  নৈতিক দায়িত্ব বলে মনে করে। অনেকেই বলছেন এই যুদ্ধে যদি চেচেন যোদ্ধারা জড়িয়ে পড়ে  তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই যোদ্ধা বাহিনী ইউক্রেনসহ বিভিন্ন সম্মুখ সমরে রাশিয়ার হয়ে লড়াই করার অভিজ্ঞতা  রয়েছে যা তাদের সামরিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।  যদিও একাধিক সূত্রে খবর ট্রাম্প ইরানে সঙ্গে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছেন।  

  

Published by:

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ