‘কোনও চুক্তি ছাড়াই ইরান ছাড়তে প্রস্তুত’, যুদ্ধ শেষ নিয়ে বড় বার্তা ট্রাম্পের 

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ এক মাস পর শেষ হতে চলেছে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ। এমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প বলেছেন, মার্কিন সেনা বাহিনী ইরানে তাদের অভিযান  খুব শীঘ্রই শেষ করবে।  যুদ্ধ শেষ করার জন্য দুই থেকে তিন সপ্তাহের একটি সময়সীমার কথা উল্লেখ করেছেন তিনি। শুধু তাই নয় চুক্তি ছাড়াই মার্কিন সেনা ইরান ছাড়তে প্রস্তুত বলে জানিয়েছেন ট্রাম্প।  

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানির উচ্চমূল্যের প্রভাব সম্পর্কে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ” আমরা ইরানে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম পর্যায়ক্রমে কমিয়ে আনছি এবং আমি আশা করছি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই অভিযান পুরোপুরি শেষ হবে।  আমাকে শুধু ইরান ছেড়ে যেতে হবে, এবং আমরা খুব শীঘ্রই তা করব, আর তারা ভেঙে পড়বে।”  

আরও পড়ুন: বুধেই ১৮ মার্কিন প্রযুক্তি সংস্থায় হামলা চালানোর হুমকি ইরানের, তালিকায় রয়েছে গুগল-অ্যাপল

যুদ্ধ শেষ নিয়ে ট্রাম্প আরও বলেন, মার্কিন অভিযানের সমাপ্তি ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর উপর নির্ভরশীল নয়। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তাদের আমার সঙ্গে কোনো চুক্তি করার দরকার নেই। যখন আমরা অনুভব করব যে, দীর্ঘ সময়ের জন্য তাদেরকে প্রস্তর যুগে ঠেলে দেওয়া হয়েছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তখন আমরা চলে যাব। আমাদের মধ্যে চুক্তি হোক বা না হোক, তা অপ্রাসঙ্গিক।” ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং সেই লক্ষ্য ইতিমধ্যে সফল হয়েছে। ইরানের কাছে এখন কোনও পারমাণবিক অস্ত্র নেই বলেও দাবি করেছেন তিনি। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই বক্তব্যকে যুদ্ধের একটি ‘এক্সিট স্ট্র্যাটেজি’  হিসেবে দেখছেন।  অনেকেই বলছেন ইরান হরমুজের দরজা বন্ধ রাখায় বেজায় চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যাই হোক সার্বিকভাবে ট্রাম্পের এই ঘোষণায় বিশ্ব রাজনীতিতে নতুন চর্চা শুরু হয়েছে। 

 


				

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা