কোমরে গোঁজা বেআইনি বন্দুক, ভোটের আগে পান্ডুয়ায় অস্ত্র সহ গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভোট ঘোষণা হওয়ার পরেই অপরাধমূলক কার্যকলাপ রুখতে তৎপর হয়েছে প্রশাসন। ভোটের সময়ে যাতে কোনও অশান্তি না হয় সেই দিকে দেওয়া হয়েছে কড়া নজর। এই সময়ে রাজ্যকে অশান্ত করার চেষ্টা চলে। তা রুখতেই রাজ্যজুড়ে চলছে নাকা তল্লাশি। এই আবহেই হুগলির  পান্ডুয়ায় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে ভদ্রেশ্বরের এক যুবককে।  

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে পান্ডুয়ার পাটরা এলাকায় এক সন্দেহভাজন যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে আটক করে করে জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথা বলতে শুরু করে। পুলিশের সন্দেহ হওয়ায় যুবককে আটক করে পান্ডুয়া থানায় নিয়ে যায়, তার কোমর থেকে উদ্ধার করা হয়  দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। ধৃত যুবককে আজ চুঁচুড়া আদালতে পাঠিয়েছে  পুলিশ। ধৃত যুবকের নাম নাজির হোসেন(২২)। সে  ভদ্রেশ্বরের পাইকপাড়া এলাকায় বলে জানা  গিয়েছে।

আরও পড়ুন: বকেয়া ডিএ নিয়ে নবান্নে হাইভোল্টেজ বৈঠক, আশার আলো দেখছেন সরকারি শিক্ষকরা

অভিযুক্তকে গ্রেফতারের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।  কি উদ্দেশ্যে, কেন ওই জায়গায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তারও তদন্ত চালাচ্ছে পান্ডুয়া থানার পুলিশ। এই যুবকের বিরুদ্ধে আগে কোন অভিযোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। বন্দুক কোথা থেকে এল সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে শুধু পান্ডুয়া নয় ভোটের মুখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হচ্ছে বেআইনি অস্ত্র ও গোলাবারুদ। কিছুদিন আগেই এই রকম ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদে। আগ্নেয়াস্ত্র কোমরে গুঁজে ঘুরে বেড়ানোর অভিযোগে গত বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার হুদা হেরামপুর পঞ্চায়েতের পোস্ট অফিস পাড়ার তিনরাহা মোড় থেকে একজনকে গ্রেফতার করা হয়েছিল।তাঁর কাছ থেকে একটি ১১ ইঞ্চি লম্বা পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার তাঁকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ