বকেয়া ডিএ নিয়ে নবান্নে হাইভোল্টেজ বৈঠক, আশার আলো দেখছেন সরকারি শিক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের মহার্ঘ ভাতা (ডিএ) সম্পূর্ণ বকেয়া ৩১ মার্চের মধ্যে এককালীন পরিশোধ করা হবে, এমন ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। সেই ঘোষণা অনুযায়ী, সরকারি দপ্তরের অধিকাংশ কর্মী তাঁদের বকেয়া ডিএ পেয়েছেন, যা কেউ জিপিএফ অ্যাকাউন্টে, আবার কেউ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষাকর্মী, পাশাপাশি পুরসভা ও পঞ্চায়েত দপ্তরের বহু কর্মী এখনও পর্যন্ত এই বকেয়া অর্থ পাননি। ফলে স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

এই পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখতে আজ, বুধবার নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। অর্থ দপ্তরের শীর্ষ কর্তারা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বসে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবেন। জানা গিয়েছে, অর্থ দপ্তরের অডিট শাখা থেকে আগেই একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, যেসব দপ্তরের কর্মীরা এখনও বকেয়া ডিএ পাননি, তাঁদের ক্ষেত্রে প্রতি মাসে প্রকৃতপক্ষে কত হারে ডিএ দেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। এই মর্মে গত ১২ মার্চ সংশ্লিষ্ট দপ্তরগুলিকে চিঠি পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: ‘‌সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে’‌, নানুরের সভা থেকে বিজেপিকে তোপ মমতার

আজকের বৈঠকে সেই তথ্য সংগ্রহের অগ্রগতি পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চশিক্ষা, স্কুলশিক্ষা, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা, পুর ও নগরোন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, পরিবহণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের। পাশাপাশি প্রত্যেককে তাঁদের আর্থিক উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা