‘কোনও ক্রিকেটার নয়, কুকুরই আমার বন্ধু’, অবসর সময় কীভাবে কাটান শচিন-পুত্র?

মাঠের বাইরে তাঁর পরিচিত মহল বেশ সীমিত এবং তিনি খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশায় বিশ্বাসী নন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল দিয়ে ক্রিকেট কেরিয়ার শুরু করেছেন ‘ক্রিকেটের ঈশ্বর’ শচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। দিন কয়েক আগেই দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করেছেন অর্জুন। তাঁর বিয়ে রিসেপশনে চাঁদের হাট বসেছিল। বহু বলিউড তারকা আমন্ত্রিত ছিলেন। তবে, আইপিএলের এই মরসুমে কঠোর প্রতিযোগিতার কারণে মুম্বই ইন্ডিয়ান্সে জায়গা পাননি অর্জুন। শেষ মুহূর্তে তাঁকে লখনউ সুপার জায়ান্টস কিনে নেয়। আগের মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন তিনি। কিন্তু বাবার মতো এখনও তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি তিনি। তেমন বন্ধুও পাতাতে পারেন না তিনি। হ্যাঁ, সম্প্রতি আইপিএল শুরুর আগেই ব্যক্তিগত জীবনের একটি বড় তথ্য প্রকাশ করলেন অর্জুন, যা তাঁর ভক্তদের অবাক করেছে।

সাম্প্রতিক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন, তাঁর খুব বেশি ক্রিকেট বন্ধু নেই। মাঠের বাইরে তাঁর পরিচিত মহল বেশ সীমিত এবং তিনি খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশায় বিশ্বাসী নন। তাই এখন নতুন দলের সঙ্গে নতুন করে শুরু করতে প্রস্তুত তিনি। লখনউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এটাই হবে তাঁর IPL-এর প্রথম মরসুম। যার জন্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সাক্ষাৎকারে অর্জুন আরও জানান, এখন তাঁর মনোযোগ পুরোপুরি নিজের খেলার ওপর। তিনি সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিংয়ে খুব একটা সক্রিয় নন, বরং নিজের পারফরম্যান্স উন্নত করতেই তিনি মনোযোগী। এ কারণেই তাঁর ক্রিকেটার বন্ধুর সংখ্যা খুব কম। তাঁর বেশিরভাগ বন্ধুই ক্রিকেট খেলেন না। তবে নিজেকে শান্ত ও স্থির রাখার তাঁর কাছে একটি বিশেষ উপায় রয়েছে। ফাঁকা সময় পেলেই তিনি, গোয়ায় তাঁর বাড়িতে পাঁচটি কুকুরের সঙ্গে সময় কাটান। এতেই তিনি খুশি। শুধু তাই নয়, অর্জুন এও জানিয়েছেন যে তিনি বন্ধুদের সঙ্গে ক্রিকেট নিয়ে বেশি কথাও বলেন না, কারণ এই খেলা সম্পর্কে তাঁর তেমন জ্ঞান নেই।

পাশাপাশি জানান, তিনি সমালোচকদেরও ভয় পাননা। অর্জুন তেন্ডুলকারের স্পষ্টভাষী ব্যক্তিত্ব মাঝে মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু তে থাকে। মাঠের বাইরে তাঁর সরলতা এবং স্বতন্ত্র চিন্তাভাবনা তাঁকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে। ভক্তরা এখন আইপিএলে এই তরুণ অলরাউ ন্ডারের পারফরম্যান্সের দিকে নজর রাখবেন। নতুন দলে নিজেকে প্রমাণ করতে পারেন কিনা, তাও দেখবেন। এর আগে ২০ লক্ষ টাকার বিনিময়ে অর্জুনকে আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখনও পর্যন্ত তিনি ৫টি আইপিএল ম্যাচে ৩টি উইকেট নিয়েছেন এবং ১৩ রান করেছেন।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর