পাকিস্তানের নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল’ সুবিধা বন্ধ করল কাতার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাতার সরকার সাময়িকভাবে পাকিস্তানের নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমসেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে পাকিস্তানের নাগরিকরা যদি আগাম ভিসা সংগ্রহ না করে কাতারে পৌঁছান, তবে ইমিগ্রেশন প্রক্রিয়ায় নানা ধরনের জটিলতা বা বাধার সম্মুখীন হতে পারেন। তাই যেকোনো ধরনের ভ্রমণ-সংক্রান্ত অসুবিধা এড়াতে ভ্রমণের আগে যথাযথ ভিসা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও ‘বিদ্যমান পরিস্থিতি’ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে। দূতাবাসের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এখন থেকে কাতারে ভ্রমণ করতে চাইলে পাকিস্তানের নাগরিকদের অবশ্যই পূর্বেই ভিসা সংগ্রহ করতে হবে। একইসঙ্গে ভ্রমণকারীদের জন্য একটি নতুন নির্দেশিকাও জারি করা হয়েছে, যেখানে ভিসা প্রক্রিয়া এবং ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ভারতে আসছে আরও ১ লক্ষ টন অপরিশোধিত তেল

এছাড়া, কাতারে যেতে ইচ্ছুক ব্যক্তিদের পরামর্শ দেওয়া হয়েছে, যেন তারা নিয়মিতভাবে সরকারি সূত্র থেকে প্রকাশিত আপডেটগুলোর দিকে নজর রাখেন। প্রয়োজনে কাতারের সংশ্লিষ্ট ভিসা কেন্দ্র বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করারও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভ্রমণের আগে সব তথ্য নিশ্চিত করা যায় এবং কোনো ধরনের অপ্রত্যাশিত সমস্যায় না পড়তে হয়।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের