মাঝরাতের পর অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৪% ভোট পড়ার অভিযোগ, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে ভোটদানের অস্বাভাবিক ধরণ নিয়ে। দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অর্থনীতিবিদ পারাকলা প্রভাকর দাবি করেন, মধ্যরাতের পর বিপুল সংখ্যক ভোট পড়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। তার মতে, রাত ১১টা ৪৫ মিনিট থেকে ভোর ২টার মধ্যে মোট ভোটের প্রায় ৪.১৬ শতাংশ, অর্থাৎ কয়েক লক্ষ ভোট রেকর্ড হয়েছে, যা স্বাভাবিক নয়।

তিনি আরও জানান, রাত ৮টা থেকে ভোর ২টার মধ্যে প্রায় ৫২ লক্ষ ভোট পড়েছে এবং শুধুমাত্র মধ্যরাতের পরেই প্রায় ১৭ লক্ষ ভোট নথিভুক্ত হয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, এই সময়ের মধ্যে প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট পড়েছে বলে তথ্য পাওয়া গেছে। ইভিএমের প্রযুক্তিগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, যেখানে একটি ভোট সম্পন্ন করতে নির্দিষ্ট সময় লাগে, সেখানে এত দ্রুত ভোটগ্রহণ কীভাবে সম্ভব হলো?

আরও পড়ুন: হরমুজ প্রণালীর সুরক্ষা নিয়ে ট্রাম্পের ‘না’! এক ধাক্কায় তেলের দাম ছুঁল ১০৫ ডলার

এই নির্বাচনেই চন্দ্রবাবু নাইডু-র নেতৃত্বে টিডিপি জোট বিপুল জয় পেয়ে সরকার গঠন করেছে। ১৭৫টি আসনের মধ্যে এনডিএ জোট ১৬৪টি আসনে জয়ী হয়। টিডিপি একাই ১৩৫টি আসন পায়, বিজেপি পায় ৮টি এবং পবন কল্যাণের জনসেনা পায় ২১টি আসন।

ভোটের হার নিয়েও প্রশ্ন উঠেছে। প্রথমে ভোটগ্রহণ শেষে ৬৮.০৪% উপস্থিতির কথা জানানো হলেও পরে তা ধাপে ধাপে বেড়ে ৮১.৭৯%-এ পৌঁছায়। এই অসঙ্গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আইনজীবী প্রশান্ত ভূষণ এবং প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশী। তারা নির্বাচনী নথি, বিশেষ করে ফর্ম ১৭সি ও ফর্ম ২০-এর নিরীক্ষার দাবি জানিয়েছেন এবং পুরো প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার ওপর জোর দিয়েছেন।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স