‘বিরোধীরা নন, লড়াইটা নিজের সঙ্গেই’, মনোনয়ন জমা দিয়ে বললেন তৃণমূলের অসীমা পাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: লড়াইটা নিজের সঙ্গেই। প্রতিপক্ষকে পাত্তাই দিলেন না হুগলির ধনিয়াখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্র। আজ, বৃহস্পতিবার (২ এপ্রিল) মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী। ধনিয়াখালি থেকে বাইক ও চার চাকা গাড়ির মিছিল করে চুঁচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত আসেন তিনি। সেখান থেকে ধামসা-মাদলের তালে মিছিল করে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন। 

আরও পড়ুন: নোয়াপাড়ায় ফের গুন্ডারাজ খতমের ডাক, বিজেপি প্রার্থীর পরিচয় প্রকাশ তৃণমূলের

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী অসীমা পাত্র বলেন, ‘এবারের লড়াইটা বাংলার মানুষ বনাম নির্বাচন কমিশন ও দিল্লির বিজেপি নেতাদের মধ্যে। এসআইআরের ফলে মানুষের অসুবিধা হয়েছে। মানুষকে ফের একবার লাইনে দাঁড় করিয়েছে এই বিজেপি। ধনিয়াখালিতে মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন। ভোটবাক্সে মানুষ ঠিকই জবাবে দেবেন। কে প্রার্থী সেটা ভাবছি না। আমার লড়াই নিজের সঙ্গেই। লোকসভায় ধনিয়াখালিতে ব্যবধান ছিল ৪২ হাজারের। সেটাই এবার বাড়ানোর লক্ষ্য।’ ধনিয়াখালি থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছেন অসীমা দেবী। ২০১১ থেকে ২০২১ সাল। কয়েক বছর মন্ত্রিত্বও সামলেছেন। ২০২১ সালে ৩০ হাজার ভোটে জিতেছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে ধনিয়াখালি থেকে ৪২ হাজার ভোটে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে লিড দেন অসীমা পাত্র। তাই ধনিয়াখালি থেকে ফের তাঁর উপরই ভরসা করেছে ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। 

বিধানসভা নির্বাচনে ফের ধনিয়াখালি থেকে প্রার্থী করায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন ধন্যবাদ জানিয়েছেন অসীমা দেবী। পাশাপাশি গত ১৫ বছরের মতোই উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা