নোয়াপাড়ায় ফের গুন্ডারাজ খতমের ডাক, বিজেপি প্রার্থীর পরিচয় প্রকাশ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থীর পরিচয় ও প্রচার থেকে শুরু করে জোর লড়াইয়ের ইঙ্গিত দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য-কে। অন্যদিকে, এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ফলে শুরু থেকেই এই আসনে হেভিওয়েট লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ, বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত মানিকতলা এলাকায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তৃনাঙ্কুর ভট্টাচার্য। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ, গারুলিয়া পুরসভার চেয়ারম্যান রমেন দাস, চিফ ইলেকশন এজেন্ট ও শহীদ নেতা বিকাশ বসুর ভাই প্রদীপ বসু-সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়, যা ঘিরে দলের কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

কার্যালয় উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে তৃনাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হন। তিনি বলেন, ‘নোয়াপাড়ার মানুষ শান্তিপ্রিয়। তারা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য চায়—গুন্ডারাজ নয়।’ তাঁর অভিযোগ, ‘অতীতে এই অঞ্চলে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে, তবে এবার মানুষ সেই পরিস্থিতির অবসান ঘটাতে বদ্ধপরিকর। তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘এই নির্বাচন শান্তি বনাম সন্ত্রাসের লড়াই। আমরা গুন্ডারাজ খতম করতে চাই।’ প্রচারের মঞ্চ থেকে শহীদ শিক্ষক নেতা বিকাশ বসু-র কথাও স্মরণ করেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, ‘বিকাশ বসু শুধু একটি নাম নয়, একটি আদর্শ। তিনি আজও নোয়াপাড়ার মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তাঁর স্বপ্ন ছিল শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়া—আমরা সেই পথেই এগোতে চাই। বিরোধী প্রসঙ্গে তাঁর মতামত কোনওভাবেই গুন্ডারাজ স্থানীয় মানুষরা সহ্য করবে না। ক্ষমতায় এলে আগামী পাঁচ বছর সব সময় ঘরের ছেলের মত মানুষের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।’

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের