Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাখ টাকার পাঞ্জাবি পরে ফের বিয়ের পিঁড়িতে মদন মিত্র!

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মদন মিত্র। কিন্তু আপাতত দলের নানান নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপাকে কামারহাটির বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মদন মিত্র। কিন্তু আপাতত দলের নানান নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপাকে কামারহাটির বিধায়ক। দলের তরফে শোকজ ও কড়া ‘শাস্তির’ চিন্তাভাবনা শুরু হয়েছে। তবুও তাতে অবিচল মদন মিত্র। সূত্রের খবর, ফের বিয়ের তোড়জোর শুরু করেছেন এই তৃণমূল নেতা। যদিও কতটা সত্যি তা নিয়ে খোলসা করেননি মদন মিত্র। তবে জানা গিয়েছে, বুধবার বিকেলে বিয়ে করতে যাবেন মদন মিত্র। ইতিমধ্যেই লাখ টাকার পাঞ্জাবি পরে ফেলেছেন বিধায়ক মদন। বুধবার বিকেল চারটে নাগাদ ভবানীপুরের শাঁখারিপাড়ার তৃণমূল নেতার বাসভবন থেকে বরযাত্রী নিয়ে যাবেন তিনি। তাঁর গন্তব্য হবে কালীঘাট।

কিন্তু কাকে ফের বিয়ে করছেন কামারহাটির তৃণমূল নেতা? প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও সেই ব্যাপারেও খোলসা না করায় ‘রহস্য’ দানা বেঁধেছে। কিন্তু এই বিয়ে নিয়ে পরিকল্পনা কেন? উত্তরে মদন মিত্র জানিয়েছেন, ‘আসলে আমি মানসিক ভাবে খুব বিভ্রান্ত। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। সবাই বলছে ‘ওয়ান ম্যান ওয়ান পোস্ট’। তাই আমিও ভেবেছিলাম ‘ওয়ান ম্যান ওয়ান ওয়াইফ’। কিন্তু এখন ভাবছি দুটো হাত দুটো পায়ের মতো দুটো বউ ছাড়া চলবে না। তাই আবার বিয়ে করছি।’ দ্বিতীয়বার বিয়ে করলেও মাথায় টোপর পরছেন না মদন মিত্র। ফ্যাশন ডিজাইনারকে দিয়ে বিশেষ সাজ বানাচ্ছেন কামারহাটির তৃণমূল নেতা।

সূত্রের খবর, বিয়ের জন্য ভাড়া করা হয়েছে, ব্যান্ডপার্টি। শোভাযাত্রা করে কালীঘাটের উদ্দেশ্যে যাবেন কামারহাটির তৃণমূল বিধায়ক। যদিও এটা আদপে বিয়ের প্রস্তুতি কিনা সন্দেহ রয়েছে রাজ্যের শাসকদলেই। কারণ এই মুহূর্তে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কড়া নজর রয়েছে মদনের দিকে। আর তৃণমূল নেতা নিজের কায়দায় রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ির মধ্যে না গিয়ে অভিনব কায়দায় হয়ত প্রচার সারতে চলেছেন।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের