চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নবজাতককে আলতো করে বুকে জড়িয়ে’, দ্বিতীয়বার মা হয়ে কী উপলব্ধি সোনমের?

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। আবারও ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। প্রথম পুত্র বায়ুর চারবছর পর আবারও মা হলেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ের পর পাকাপাকিভাবে বিদেশেই থাকছেন অভিনেত্রী। তাই অভিনয়ের সংখ্যাও কমিয়ে দিয়েছেন তিনি। সন্তান জন্মের কয়েক সপ্তাহ আগে তিনি দ্বিতীয়বার মাতৃত্বের ঘোষণা করেছিলেন। তবে প্রথম সন্তানের মুখ এখনও প্রকাশ্যে আনেননি নায়িকা। তাঁর নানা ঝলক দেন মাঝে মধ্যেই। যাই হোক, গত ২৯ মার্চ দ্বিতীয় সন্তান কে স্বাগত জানিয়েছেন সোনম কাপুর। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে যৌথভাবে সুখবরটি ঘোষণা করেছিলেন তিনি। এবার নবজাতককে কোলে নিয়ে দ্বিতীয়বার মা হওয়ার পর প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী। সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানালেন।

অভিনেত্রীর এই হৃদয়স্পর্শী পোস্টটি ইতিমধ্যেই ইন্টারনেটে আলোড়ন তুলেছে। শুক্রবার, ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে নিজের কিছু ঝলক শেয়ার করেছেন সোনম। ছবিগুলোর মধ্যে একটি ছবি সকলের মন ছুঁয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী হাসপাতালের বিছানায় শুয়ে নবজাতককে আলতো করে বুকে জড়িয়ে রয়েছেন। তাঁর চোখ বন্ধ এবং মুখে মৃদু হাসি। নবজাতক শিশুটি একটি সাদা কাপড়ে ভালোভাবে মোড়ানো। অন্য একটি ছবিতে সোনমকে হাসপাতালে খাবার খেতে দেখা গিয়েছে। পোস্টটির মাধ্যমে তিনি সেই মেডিকেল টিমকেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন, যারা নিরাপদে তাঁর সন্তানকে পৃথিবীতে এনেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonam A Kapoor (@sonamkapoor)

তিনি লিখেছেন, ‘কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের দ্বিতীয় পুত্রকে পৃথিবীতে স্বাগত জানানোর এই অবিশ্বাস্য অভিজ্ঞতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ। এটি সব দিক থেকে অসাধারণ ছিল। আমার প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ডঃ আভান দাদিনাকে বিশেষ ধন্যবাদ, যিনি আমার দুটি গর্ভাবস্থা তেই সফলভাবে পথ দেখিয়েছেন। আমি তাঁর সমর্থন, প্রজ্ঞা এবং দয়ার জন্য অসীম কৃতজ্ঞ।’ সোনম আরও বললেন, ‘পুরো টিমকে, এত নিখুঁত পেশাদার হওয়ার জন্য, আপনাদের নম্রতা, সহানুভূতি ও আন্তরিক যত্ন দিয়ে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। হাসপাতালে সবসময় এমনটা দেখা যায় না।’ অভিনেত্রীর পোস্টটি সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের মন ছুঁয়েছে। ব্যবহারকারীরা ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ২০১৫ সালে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রচারণার সময় সোনমের সঙ্গে আনন্দের দেখা হয়। ২০১৮ সালে, তাঁরা ঘরোয়া বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ