প্রচারে ঝড় মমতার, ৯ দিনে ২৬টি সভা করলেন দলনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : তিনি একাই একশো। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একাই দৌড়ে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তিনি। ২৯১ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভাগুলো থেকে বলেছেন, কোথায় কে দাঁড়িয়েছে সেটা না দেখে তাঁকে দেখুন সবাই। ২৯১ আসনে তিনিই প্রার্থী। ২৫ মার্চ থেকে জনসভা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ৯ দিনে মোট ২৬টি সভা করলেন তিনি। শনিবার তিনটি জনসভা সারবেন তিনি। তারপরে একটি মিছিলে অংশ নেবেন। 

জানা গিয়েছে, ২৫ মার্চ  নকশালবাড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং ময়নাগুড়িতে সভা করেছেন। ২৬ মার্চ সভা করেছেন পাণ্ডবেশ্বর, দুবরাজপুর, মাটিগাড়ায়। ২৭ মার্চ অন্ডালে যাওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে তিনি সেখানে পৌঁছান। ওইদিন কোনও জনসভা করেননি তিনি। ২৮ মার্চ রঘুনাথপুর, রানীগঞ্জ, কাশীপুরে সভা করেন তিনি। ২৯ মার্চ রায়পুর ও মানবাজারে তৃণমূল প্রার্থীদের হয়ে সভা করেছেন। ৩০ মার্চ ডেবরা, পাঁশকুড়া, বেলদায় সভা ছিল প্রার্থীদের সমর্থনে। ৩১ মার্চ বিষ্ণুপুর, গড়বেতা ও চন্দ্রকোনায় সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ এপ্রিল জঙ্গিপুর, বড়ঞাঁ, নানুরে সভা করেছেন তিনি। ২ এপ্রিল বৈষ্ণবনগর, সুতি ও সাগরদিঘিতে জনসভা করেন। ৩ এপ্রিল হরিরামপুর, রায়গঞ্জ, হবিবপুরে প্রার্থীদের সমর্থনে সভা করেছেন তৃণমূল সুপ্রিমো।  

৩ সপ্তাহের কম সময় রয়েছে প্রথম দফার ভোটগ্রহণে। তারমধ্যেই সবজায়গাতেই পৌঁছতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রচারে তত ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। আসন্ন নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন জোগাচ্ছেন মমতা। তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে রাজ্যের শাসক দলের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরছেন। আসন্ন নির্বাচনে বিজেপিকে একটাও ভোট না দেওয়ার আবেদন করছেন তিনি। প্রত্যেক সভাতেই কেন্দ্রীয় বঞ্চনা এবং বাংলার অস্মিতার উপরে আঘাতের কথা বার বার বলেছেন। পাশাপাশি বলেছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবসাথীর কথা।

গত বিধানসভা নির্বাচনের আগে বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। তৃতীয় বার ক্ষমতায় আশার পেছনে বড় ফ্যাক্টর হয়ে গিয়েছিল এই লক্ষ্মীর ভান্ডার। ঝাঁপি উপুড় করে মহিলারা ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত লোকসভা নির্বাচনেও তার প্রভাব পড়েছিল। তাই আসন্ন নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা যুবসাথী বেশ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রচারের প্রথম ৯দিনে রীতিমত ছক্কা হাঁকিয়েছেন তিনি।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি