Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপির চক্রান্তেই SIR-এ ৯০ লক্ষ নাম বাদের সম্ভাবনা, আশঙ্কা তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর সম্পূর্ণ হলে প্রায় ৯০ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এমনই আশঙ্কা তৈরি হয়েছে। যা ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে, এই বিপুল সংখ্যক ভোটার যদি বাদ যায়, তাহলে  নির্বাচন হওয়া নিয়ে অনিশয়তা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠছে যাঁরা তালিকা থেকে বাদ পড়বেন, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পেলেও আদৌ কি চলতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? এই নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা।   

এরই মধ্যে মালদায় অপ্রীতিকর পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে ভোট পিছিয়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।  বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই আশঙ্কার কথা প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে রাজ্যে জরুরি অবস্থা জারি হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপির কোনও জনসমর্থন নেই, তারা শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে বাংলায় ক্ষমতা দখলের গভীর ষড়যন্ত্র করছে। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী বলেন, স্বাধীনতার আগে ব্রিটিশরা যেমন বাংলা ভাগের চেষ্টা করেছিল, তেমনই এখন বিজেপি বাংলাকে দখল করার চক্রান্ত করছে। তবে বাংলার মানুষ সেই চক্রান্তের বিরুদ্ধে আগেও রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে। তিনি উল্লেখ করেন, এই মাটি নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির মতো বিপ্লবীদের জন্মভূমি তাই জোর করে বাংলাকে দখল করা সম্ভব নয়। তাঁর দাবি, গোটা দেশে এই মুহূর্তে বিজেপির প্রধান বাধা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই সরাসরি নির্বাচনে জিততে না পেরে বিজেপি বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:  তামিলনাড়ু বিধানসভার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন রাজ্যপালের

তন্ময় ঘোষ আরও বলেন, বাংলাকে দখল করতে হলে বাংলার মানুষের হৃদয় জয় করতে হয়। যতই ষড়যন্ত্র হোক, আগামী ৪  মে নির্বাচনের ফলাফলের মাধ্যমে বাঙালি প্রমাণ করে দেবে যে তারা কোনও স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করে না। তাঁর আত্মবিশ্বাস, চতুর্থবারের জন্য আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে বাদ পড়া এবং পরবর্তীতে ট্রাইবুনালে বৈধতা পাওয়া ভোটারদের প্রসঙ্গে তন্ময় ঘোষ বলেন, বর্তমান পরিস্থিতি বাংলার সংসদীয় রাজনীতিতে অভূতপূর্ব। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে একপ্রকার বলপূর্বক হেনস্থা করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে

ভাগ্নিকে বাঁচাতে কাস্তে হাতে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়লেন মাসি, তারপর যা হল..

মাধ্যমিকে পাশের হারে দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়ে প্রথম উত্তরের কালিম্পং, এগিয়ে ছাত্রীরাই

জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ! অসুস্থ ২ ভারতীয় নাবিকের অবস্থা অজানা

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

রাজনৈতিক উত্তাপের মাঝে ৩টি নতুন ছবি মুক্তি পাচ্ছে, এই সপ্তাহে কোনটা দেখবেন?

আইএএস–আইপিএসদের এবার বর্ধিত হারে মহার্ঘভাতা, নির্দেশিকা জারি রাজ্য সরকারের

সপ্তাহের শেষেও শেয়ার বাজারে ধস, মাথায় হাত বিনিয়োগকারীদের!

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকও উদ্ধার, প্রশ্ন মালিকানা নিয়ে

মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভে সাইবার অভিযোগের হুঁশিয়ারি শক্তি কাপুরের

মেঘ, পাহাড়ের পথে অনন্য যাত্রা, মাত্র ২৫ হাজারে ঘুরে আসুন মেঘালয়