আজই তালসারি যাচ্ছেন প্রিয়াঙ্কা, স্বামী রাহুলের রহস্যমৃত্যুতে অভিযোগ জানাবেন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, তালসারি: তালসারিতে শুটিং করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।এখনও পর্যন্ত জানা যায়নি মৃত্যুর আসল কারণ। ইতিমধ্যে, স্বামী রাহুলের মৃত্যুতে লিখিত রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার।প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ বাকি আর্টিস্টরাও উপস্থিত রয়েছেন।

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সূত্রে খবর, সমুদ্রের জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। সেখান থেকেই জানা যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনও অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল। তার পরেই রাহুলের মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। আঙুল উঠেছে প্রযোজনা সংস্থার দিকে।

এই আবহে শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে দশটা নাগাদ মাত্র পনেরো মিনিটে নোটিসে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে প্রেস কনফারেন্স ডাকেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়। এই বৈঠকে টলিউডের একাধিক বিশিষ্ট অভিনেতা ও কলাকুশলী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, দিগন্ত বাগচী এবং পায়েল দে-সহ আরও অনেকে। বৈঠকে রাহুলের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন ওঠে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নেয় আর্টিস্ট ফোরাম। সেই সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার দুপুরে সংগঠনের সদস্যরা রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় যান। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী-সহ আরও অনেকে। উল্লেখযোগ্যভাবে, রাহুলের মৃত্যুর পাঁচ দিন পর এই প্রথম এফআইআর দায়ের করা হয়।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের