‘এবার টার্গেট কলকাতা’, চরম হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক :ভারত যদি এবারও কোনও অজুহাতে অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ, আমরা ব্যাপারটা কলকাতায় নিয়ে যাব’। ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার আবহে এমন মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। পাকমন্ত্রীর এই মন্তব্য স্বপ্ন দেখার মতোই। মাঝেমধ্যেই পাকিস্তানের নেতামন্ত্রীরা উস্কানিমূলক মন্তব্য করেন। সীমান্তে অশান্তি ছড়ানোর চেষ্টা করে পাকিস্তান। এবার সরাসরি কলকাতাতে আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিল তারা।

শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী  বলেছেন, ভবিষ্যতে যেকোনও সংঘাত সীমান্তের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। সেটা ভারতের মধ্যেও অশান্তিু ছড়িয়ে ছড়াবে। তার কথায় উঠেছে কলকাতার নাম। তাদের অভিযোগ, কাশ্মীরের বাসিন্দাদের ব্যবহার করে পাকিস্তানে অভিযান করতে পারে ভারত। তারা গোয়েন্দা সূত্র মারফত জেনেছে এই কথা। তাদের অভিযোগ, আমেরিকা ও ইরানের মধ্যে অশান্তি থামাতে নাকি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। যারা নিজেরাই অশান্তি সৃষ্টি করে, তারাই অশান্তি থামাতে মধ্যস্থতাকারীর কাজ করছে। সেই কারণেই তাদের সন্দেহ, নয়াদিল্লি অস্বস্তিতে রয়েছে। তাই নতুন করে হামলা সাজানোর কথা ভাবা হচ্ছে। ভারতের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের কোনও প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তানের কোনও পক্ষ। এমন ভিত্তিহীন মন্তব্যের পরে বিতর্কের সৃষ্টি হয়েছে। 

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার বদলায় পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিকে নিশানা করা হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানকে দায়ী করে সিন্ধু জলচুক্তি বাতিল করে দেয় ভারত। সেই প্রসঙ্গ টেনেই আসিফ কলকাতার কথা উল্লেখ করেন। তারমধ্যে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন অপারেশন সিঁদুর বন্ধ হয়ে যায়নি। স্থগিত রাখা হয়েছে। পাকিস্তান সন্ত্রাসমূলক কাজ করলে ভয়ঙ্কর পরিণতি হবে। এরপরেই কলকাতায় হামলা চালানোর স্বপ্ন দেখতে শুরু করেছে পাকিস্তান। 

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ