চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্বালানি সংকটের মাঝেই পাম্পে পেট্রোলের মধ্যে ঢালা হচ্ছে জল

নিজস্ব প্রতিনিধি: গ্রেটার নয়ডার পরি চকের কাছে একটি পেট্রোল পাম্পে বড় ধরনের গাফিলতির অভিযোগ সামনে এসেছে। পেট্রোলের বদলে গাড়িতে জল ঢুকে পড়ায় একাধিক যানবাহন মাঝপথেই বিকল হয়ে পড়ে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বেটা-২ থানা এলাকার সেক্টর পিআই-১-এ অবস্থিত একটি ইন্ডিয়ান অয়েল পাম্পে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনেকেই পেট্রোল ভরার পর কিছু দূর যাওয়ার মধ্যেই তাঁদের গাড়ি ও বাইক হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে তাঁরা পাম্পে ফিরে এসে অভিযোগ জানান। তদন্তে উঠে আসে, পাম্পের ভূগর্ভস্থ ট্যাঙ্কে ফাটল ধরায় সেখানে জল ঢুকে পড়ে এবং সেই দূষিত জ্বালানিই গাড়িতে ভরা হচ্ছিল। ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রাহকদের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে এবং তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্তত ১০টি যানবাহন যার মধ্যে চারটি গাড়ি ও ছয়টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরবর্তীতে এই সংখ্যা ২০ থেকে ২৫-এ পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: সম্পত্তির লোভে দাদাকেও রেহাত নয়, মদে বিষ মিশিয়ে ‘খুন’ করল বোন

পাম্পের এক কর্মীর দাবি, জ্বালানি বহনকারী ট্যাঙ্কার আসার পর একটি পাইপলাইনে ফাটল দেখা দেয়। এরপর সন্ধ্যায় বৃষ্টির জল সেই পাইপ দিয়ে ট্যাঙ্কে ঢুকে পড়ে, যার ফলে পেট্রোল দূষিত হয়ে যায়। তৎক্ষণাৎ মেরামতির কাজ সম্ভব না হওয়ায় সমস্যা আরও বাড়ে। এদিকে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন। পাম্প কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করে গাড়ি মেরামতের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে। প্রায় ১২ হাজার লিটার জ্বালানি নষ্ট হয়েছে বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্তে জেলা সরবরাহ দফতরের একটি দল ইতিমধ্যেই নেমেছে।

Published by:

Share Link:

More Releted News:

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ