সম্পত্তির লোভে দাদাকেও রেয়াত নয়, মদে বিষ মিশিয়ে ‘খুন’ করল বোন

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের দৌরালা এলাকায় তিন ব্যক্তির রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রথমে ঘটনাটি বিষাক্ত মদ্যপানের কারণে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে করা হলেও পুলিশের তদন্তে প্রকাশ্যে এসেছে পরিকল্পিত খুনের চক্রান্ত। তদন্তে উঠে এসেছে, মৃত অঙ্কিতের  নিজের বোন অলকা তার প্রেমিক পবন ওরফে পোলির সঙ্গে মিলে এই হত্যার পরিকল্পনা করেছিল। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক জেরাতেই তারা অপরাধের কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের।

পুলিশের তদন্তে উঠে এসেছে, গ্রামেরই বাসিন্দা পবনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল অলকার। কিন্তু এই সম্পর্কের কড়া বিরোধিতা করতেন অঙ্কিত। শুধু তাই নয়, অঙ্কিতের জমির অংশের দিকেও নজর ছিল অলকার। তদন্তকারীদের মতে, অঙ্কিতকে সরিয়ে দিলে প্রেমিককে বিয়ে করে সেই সম্পত্তি বিক্রি করে নিশ্চিন্তে থাকার পরিকল্পনাই করেছিল অভিযুক্ত যুগল।

এই পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত কৌশলী পন্থা নেয় তারা। জানা গিয়েছে, অঙ্কিত নিয়মিত মদ্যপান করতেন। সেই সুযোগ নিয়েই বাড়িতে রাখা মদের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়। যাতে অঙ্কিতের মৃত্যু হলে তা সাধারণ বিষাক্ত মদের ঘটনা বলে মনে হয়। কিন্তু পরিকল্পনা অন্য মোড় নেয়। অঙ্কিত সেই মদ নিয়ে বন্ধুর স্পেলারে যান। সেখানে বাবুরাম প্রজাপতি ও জিতেন্দ্র কশ্যপও একই মদ পান করেন। কিছুক্ষণের মধ্যেই তিনজনেরই তীব্র যন্ত্রণায় মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এখন ব্যবহৃত বিষের উৎস ও ঘটনার আরও প্রমাণ সংগ্রহে তদন্ত চালাচ্ছে। 

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল