প্রতিদিনের এই অভ্যাসেই দ্বিগুণ হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, কী বলছেন চিকিৎসকেরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সারাদিন বসে কাজ করছেন? অফিস, বাড়ি, গাড়ি সব জায়গাতেই যেন বসে থাকার অভ্যাস। কিন্তু এই ‘স্বাভাবিক’ অভ্যাসই আপনার হৃদয়ের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। হৃদরোগ বিশেষজ্ঞ ড. সঞ্জয় ভোজরাজ সতর্ক করে জানাচ্ছেন, দীর্ঘ সময় বসে থাকা নীরবে বাড়িয়ে দিচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি এমনকি তা দ্বিগুণ পর্যন্ত হতে পারে। 

আধুনিক জীবনে বসে থাকা যেন এক নতুন স্বাভাবিকতা। অফিসে লম্বা সময় কম্পিউটারের সামনে, বাড়িতে সোফায় বসে মোবাইল স্ক্রল-এই অভ্যাসই ধীরে ধীরে শরীরের ক্ষতি করছে। হৃদরোগ বিশেষজ্ঞ ড. সঞ্জয় ভোজরাজ সম্প্রতি সতর্ক করে জানিয়েছেন, দীর্ঘ সময় বসে থাকা হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। তাঁর মতে, “মানুষ সাধারণত খাবার বা ধূমপান নিয়ে চিন্তা করে, কিন্তু নড়াচড়া না করাটাই সবচেয়ে বড় সমস্যা।” দীর্ঘক্ষণ বসে থাকলে শরীরের রক্তসঞ্চালন ধীর হয়ে যায়, রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং রক্ত জমাট বাঁধার সম্ভাবনাও বৃদ্ধি পায়। ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দ্রুত বাড়ে।
এই সতর্কবার্তাকে সমর্থন করেছে World Health Organization-এর তথ্যও। তাদের রিপোর্ট অনুযায়ী, যারা নিয়মিত শরীরচর্চা করেন না, তাদের মৃত্যুর ঝুঁকি ২০-৩০ শতাংশ বেশি। শুধু তাই নয়, অলস জীবনযাপন উচ্চ রক্তচাপ ও স্থূলতার মতো সমস্যার জন্ম দেয়, যা হৃদরোগের প্রধান কারণ।

আরও পড়ুন: আপনি কী সুস্থ? শরীরের এই ১০টি লক্ষণই বুঝিয়ে দেবে……..

তবে সমাধান খুব জটিল নয়। ড. সঞ্জয় ভোজরাজের পরামর্শ যে প্রতি ৩০ থেকে ৬০ মিনিট অন্তর উঠে দাঁড়ান, কিছুটা হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করলেই এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীর দীর্ঘ সময় স্থির থাকার জন্য তৈরি নয়। তাই সুস্থ থাকতে চাইলে ‘বসে থাকা’ কমিয়ে ‘নড়াচড়া’ বাড়ানোই এখন সবচেয়ে জরুরি।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে