মার্কিন পাইলটদের উদ্ধারের সময় ইরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ হানা, মৃত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত ঘিরে একের পর এক ঘটনা সামনে আসছে। ভেঙে পড়া যুদ্ধবিমান, নিখোঁজ ক্রু সদস্য এবং ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, ভেঙে পড়া একটি যুদ্ধবিমানের ক্রু সদস্যকে উদ্ধার করতে গিয়ে আমেরিকার চালানো সামরিক অভিযানে অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং একটি পরিবহন বিমানসহ একাধিক উড়ন্ত যান ধ্বংস হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী কেন্দ্র খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র জানান, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে ছিল ইসফাহানের দক্ষিণে একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার। পাশাপাশি, একটি ইজরায়েলি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে ইরান।

আরও পড়ুন: ইজরায়েল-আমেরিকার হয়ে কাজের অভিযোগ, দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের গুলিতে ধ্বংস হওয়া একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে এক সাহসী ও ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা আহত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী ট্রাম্পের নির্দেশে উদ্ধার অভিযানে অংশ নিতে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বহু যুদ্ধবিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শতাধিক বিশেষ প্রশিক্ষিত সেনা ইরানের গভীরে প্রবেশ করে ওই পাইলটকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

এর আগে, ইরান মধ্যাঞ্চলের আকাশে একটি এফ-১৫ই যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করে। বিমানে থাকা দুই ক্রুর একজনকে দ্রুত উদ্ধার করা হলেও অন্যজন নিখোঁজ ছিলেন। ট্রাম্প জানান, দ্বিতীয় উদ্ধার অভিযানের নিরাপত্তার স্বার্থেই তথ্য গোপন রাখা হয়েছিল। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!