পরকীয়াতে মজেছে ভারতীয়দের মন,‘বিতর্কিত’ অ্যাপে নাম নথিভুক্ত ৪০ লক্ষের! শীর্ষে কোন শহর?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে সম্পর্ক ও বিবাহকে ঘিরে দীর্ঘদিন ধরে যে রক্ষণশীল ধারণা প্রচলিত, তা কি নিঃশব্দে বদলে যাচ্ছে? সাম্প্রতিক এক সমীক্ষা সেই প্রশ্নই তুলে দিচ্ছে। বহির্বিবাহিক সম্পর্কের জন্য পরিচিত ডেটিং অ্যাপ Gleeden জানাচ্ছে, ভারতে তাদের ব্যবহারকারীর সংখ্যা ইতিমধ্যেই ৪০ লক্ষ ছাড়িয়েছে। এই পরিসংখ্যানই ইঙ্গিত দিচ্ছে, মানুষের সম্পর্কের চাহিদা ও দৃষ্টিভঙ্গি দ্রুত পরিবর্তিত হচ্ছে।

বর্তমানে মানুষ বিবাহ এবং পরকীয়াকে কীভাবে দেখে, তা বোঝার জন্য ২০২৪ সালে গ্লিডেন প্রথম ও দ্বিতীয় স্তরের শহরগুলো জুড়ে ২৫ থেকে ৫০ বছর বয়সী ১,৫০৩ জন বিবাহিত ভারতীয়কে নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করে। ওপেন রিলেশনশিপ বা রিলেশনশিপ অ্যানার্কির মতো বিষয়গুলো আর একেবারে অচেনা নয়। একই প্রবণতা ধরা পড়েছে আরেক জনপ্রিয় অ্যাপ Ashley Madison-এর তথ্যেও, যেখানে ২০২৫ সালের জুন মাসে তামিলনাড়ুর কাঞ্চিপুরমকেও বিবাহ বহির্ভূত সম্পর্কের  ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অ্যাপটির ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করলে দেখা যায়, ৬৫ শতাংশ পুরুষ ও ৩৫ শতাংশ নারী। তবে গত দুই বছরে নারীদের অংশগ্রহণ বেড়েছে ১৪৮ শতাংশ। প্রতিদিন গড়ে ১ থেকে ১.৫ ঘণ্টা সময় ব্যয় করছেন ব্যবহারকারীরা, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা এবং রাত ১০টা থেকে মধ্যরাতের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যায়। শহরভিত্তিক পরিসংখ্যানেও রয়েছে চমক। Bengaluru ১৮ শতাংশ ব্যবহারকারী নিয়ে তালিকার শীর্ষে, তার পরেই রয়েছে Hyderabad (১৭%), Delhi (১১%), Mumbai (৯%) এবং Pune (৭%)। তবে শুধু মেট্রো শহরেই সীমাবদ্ধ নয় এই প্রবণতা—লখনউ, চণ্ডীগড়, সুরাট, কোয়েম্বাটুর, পাটনা ও গুয়াহাটির মতো শহরেও দ্রুত বাড়ছে ব্যবহারকারী সংখ্যা।

আরও পরুন:‘শোক নেওয়ারও সীমা আছে’, নিখোঁজ পরিচালকের খোঁজে সোচ্চার সুদীপ্তা 

বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা একদিকে যেমন ব্যক্তিগত স্বাধীনতার বহিঃপ্রকাশ, তেমনই এটি দাম্পত্য জীবনের অপূর্ণতা বা মানসিক চাহিদার প্রতিফলনও হতে পারে। কেউ খুঁজছেন আবেগ, কেউবা শুধুই নতুন অভিজ্ঞতা। বিতর্ক থাকতেই পারে কিন্তু পরিসংখ্যান বলছে, ভারতে সম্পর্কের সংজ্ঞা আর আগের মতো নেই। নীরব এক পরিবর্তনের সাক্ষী হচ্ছে সমাজ।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…