‘শোক নেওয়ারও সীমা আছে’, নিখোঁজ পরিচালকের খোঁজে সোচ্চার সুদীপ্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: টালিগঞ্জের স্টুডিওপাড়ায় একের পর এক অঘটনের আবহে নতুন করে উদ্বেগ বাড়াল পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার ঘটনা। গত আটচল্লিশ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর কোনও খোঁজ নেই। এরই মধ্যে মাতৃবিয়োগের শোকের মাঝেও অভিনেত্রী সুদীপ্তা  চক্রবর্তী তাঁর উদ্বেগ প্রকাশ করে দ্রুত খোঁজ পাওয়ার দাবি জানিয়েছেন। 

সম্প্রতি একাধিক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী থেকেছে টলিপাড়া। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ, তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যু— তার মাঝেই সুদীপ্তা-বিদীপ্তা চক্রবর্তীর মাতৃবিয়োগ। এই শোকের আবহে হঠাৎই নিখোঁজ হন উৎসব মুখোপাধ্যায়, যা আরও দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। সুদীপ্তা চক্রবর্তী বলেন, “শোক আর শক্ নেওয়ারও একটা সীমা থাকে, উৎসবের অন্তর্ধানের কিনারা হোক তাড়াতাড়ি।” তিনি আরও জানান, পরিচালকের সদ্য বিবাহিত স্ত্রী মৌপিয়ার কথাও ভেবে তিনি উদ্বিগ্ন। তাঁদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ছিল এবং একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা । 

আরও পড়ুন:রাহুলের অকালমৃত্যু মানতে পারছে না কেউ, বিচার চেয়ে শনিবার পথে নামার ডাক টলিউডের

উৎসব মুখোপাধ্যায়ের স্ত্রী মৌপিয়া জানান, বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কের কাজে বেরোন তিনি। নিজের ফোন স্ত্রীর কাছে রেখে বাবার ফোন নিয়ে যান, কারণ ব্যাঙ্কে নেটওয়ার্ক সমস্যা হতে পারে। দুপুর ২টা ২২ মিনিটে তাঁর ফোন সুইচ অফ হয়ে যায়। এরপর থেকে আর কোনও যোগাযোগ হয়নি। তিনি আরও জানান, এক প্রযোজকের সঙ্গে দেখা করার কথা ছিল উৎসবের। কিন্তু রাত পর্যন্ত কোনও খবর না পাওয়ায় আনন্দপুর থানায় মিসিং ডায়েরি করা হয়। শেষ ট্র্যাকিং লোকেশন হিসেবে বিধাননগরের তথ্য পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সাংসারিক অশান্তির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক