বিজেপি প্রার্থী পাপিয়া আধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে হাজরা মোড়ে উত্তেজনা

বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে তিনি আজ সোমবার আলিপুর সার্ভে গেটে মনোনয়ন দিতে এসেছিলেন পাপিয়া অধিকারী, তা নিয়েই ধুন্ধুমার কাণ্ড হাজরা মোড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: হাজরা মোড়ে বিজেপি প্রার্থী পাপিয়া আধিকারীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনা। বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে তিনি আজ সোমবার আলিপুর সার্ভে গেটে মনোনয়ন দিতে এসেছিলেন পাপিয়া অধিকারী, তা নিয়েই ধুন্ধুমার কাণ্ড হাজরা মোড়ে। যা সামলাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশের। তবে এখন অভিনেত্রী-বিজেপি প্রার্থী পাপিয়া আধিকারীকে একাই মনোনয়ন জমা দিতে পাঠানো হয়েছে। এই ঘটনায় কিছুক্ষণ হাজরা মোড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিসের তৎপরতায় শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এসেছে।

নিয়ম অনুসারে, প্রার্থীরা যেখানে মনোনয়ন জমা দেন সেই মনোনয়ন কেন্দ্রের চারপাশ ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়। যাতে কোনও অশান্তির সৃষ্টি হতে না পারে। মনোনয়ন জমা দিতে প্রার্থীদের সঙ্গে শুধুমাত্র তাঁর ইলেকশন এজেন্টকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু সোমবার (৬ এপ্রিল) নিয়ম লঙ্ঘন করে টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী তাঁর কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে আলিপুর সার্ভে গেটে যান মনোনয়ন জমা দিতে। কিন্তু মাঝপথে তথা হাজরা মোড়ের কাছে পুলিশ পাপিয়া অধিকারীর সাঙ্গপাঙ্গদের আটকে দেয়। তখনই পুলিশের সঙ্গে অভিনেত্রী তথা বিজেপি প্রার্থীর কর্মী সমর্থকদের তীব্র বচসা বাধে। রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। কয়েকটি ভিডিও ফুটেজে অভিনেত্রীকেও কর্মীদের সমর্থনে পুলিশের সঙ্গে তীব্র বচসা করতে দেখা যায়। তাতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়।

পুলিশের সঙ্গে হাতাহাতি করতে দেখা যায় তাঁর কর্মী সমর্থকদের। যার ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ পাপিয়াকে একা মনোনয়ন যাওয়ার অনুমতি দেয়। কিন্তু ওই নির্দেশ অমান্য করে অভিনেত্রীর কর্মী-সমর্থকেরা আলিপুর সার্ভে গেট পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু পুলিশ তাঁদের আটকে দেয় এবং পাপিয়া অধিকারীকে একা মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দেয়। তবে এই মুহূর্তে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে এবং অভিনেত্রী একাই মনোনয়ন জমা দিতে গিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে পাপিয়া অধিকারীকে টালিগঞ্জের প্রার্থী করেছে বিজেপি। যেখানে তাঁর তৃণমূল প্রতিদ্বন্দ্বী রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরুপ বিশ্বাস। সুতরাং ইতিমধ্যেই দুই দলের প্রচার শুরু হয়েছে তুঙ্গে। কেউ কারও জায়গা ছাড়তে নারাজ। তবে পাপিয়ার ভোট প্রচারকে কেন্দ্র করে একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়েছে। দিন কয়েক আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্যে অভিনেতার বিজয়গড়ের বাড়িতেই কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হয়েছিলেন ‘বিবি পায়রা পায়রা’ খ্যাত অভিনেত্রী। শোকের আবহে সেখানে গিয়েও বিজেপির শ্লোগান ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলেছিলেন তিনি। তাতেই বিরক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের ওখান থেকে তাড়াতে বাধ্য হয়েছিলেন। তখনও পাপিয়ার কর্মী সমর্থকদের সঙ্গে রাহুলের প্রতিবেশীরের বচসা বেধেছিল। স্থানীয়রা অভিযোগ করেছিলেন, এটা বিজেপির স্লোগান তোলার উপযুক্ত সময় নয়। তবে পাপিয়া বেশি বিরোধিতা না করে সেখান থেকে কর্মী সমর্থকদের নিয়ে ফিরে গিয়েছিলেন।

 

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ