বিয়ের মরসুমে ক্রমশই মহার্ঘ সোনা, মধ্যবিত্তের কপালে ভাঁজ

ছয়দিনে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৭০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিয়ের মরসুমে সোনার দাম আকাশচুম্বী হয়ে উঠছে। শনিবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম বেড়েছে হাজার টাকা। আর ২৪ ক্যারেটের সোনার দাম বেড়েছে ১০৮০ টাকা। যার ফলে ২৪ ক্যারেটের সোনার দাম ৫১ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বিয়ের মরসুমে হলুদ ধাতব পদার্থের এমন ঊর্ধ্বমুখী দাম মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার পাশাপাশি শেয়ারবাজারে অস্থিরতার কারণেই হলুদ ধাতুর দাম চড়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিন অর্থা‍ৎ সোমবার ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার ২০০ টাকা। আর ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ১৫০ টাকা। তার পর প্রতিদিনই লাফিয়ে বেড়েছে হলুদ ধাতুর দাম। ছয়দিনে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৭০০ টাকা। আর ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৯০০ টাকা। গত দুমাসে এতটা চড়েনি হলুদ ধাতুর দাম। গত কয়েক সপ্তাহ ধরে সোনার দর একদিন বাড়ছিল তো পরের দিন কমছিল। ফলে অনেকেই হলুদ ধাতু কেনা নিয়ে কিছুটা দোলাচলে পড়েছিলেন। কিন্তু চলতি সপ্তাহে দাম যে ক্রমশই চড়থে থাকবে, তা ভাবতে পারেননি তাঁরা।

সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে চলেছে রুপোর দামও। সপ্তাহের শুরুতে যেখানে প্রতি কেজি রুপোর দাম ছিল ৬১ হাজার ৬০০ টাকা, শনিবারই সেই রুপোর দাম প্রতি কেজিতে দাঁড়িয়েছে ৬৩ হাজার টাকা। অর্থা‍ৎ প্রতি কেজি রুপোর দাম ১,৪০০ টাকা বেড়েছে। তার মধ্যে এদিনই বেড়েছে ৪০০ টাকা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা