পরপর হারের মধ্যেই CSK শিবিরে বড় সুখবর, মাঠে ফিরছেন এই তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে শোচনীয় অবস্থা  চেন্নাই সুপার কিংসের। পরপর তিনটি ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের একেবারে নীচে চলে গিয়েছে তারা। সংকটে থাকা চেন্নাইয়ের জন্য রয়েছে বড় স্বস্তির খবর। চোট কাটিয়ে ময়দানে ফিরতে চলেছেন দলের মেরুদণ্ড। উইকেটরক্ষক-ব্যাটসম্যান এমএস ধোনি আগামী দু-এক দিনের মধ্যেই ফিটনেস পরীক্ষা দিতে চলেছেন বলে জানা  গিয়েছে।  টুর্নামেন্ট শুরুর ঠিক আগে পায়ের পেশিতে চোট (calf strain) পাওয়ার কারণে  চলতি মরশুমে ধোনি এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে  চেন্নাই সুপার কিংস তাদের প্রথম তিনটি ম্যাচেই হেরেছে।   

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে,  ফিটনেস পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ধোনি সম্ভবত চেন্নাইয়ের পরবর্তী ম্যাচেই দলে ফিরতে পারেন। আগামী শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি খেলবে চেন্নাই সুপার কিংস। ধোনি নেটে ব্যাটিংয়ে ফিরেছেন এবং জানা গিয়েছে, তিনি কোনো ধরনের অস্বস্তি বোধ করছেন না। তবে, সিএসকে (CSK) টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চাইছে না। তাই তারা তাদের ৪৪ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটারকে মাঠে ফেরানোর ব্যাপারে কোনো তাড়াহুড়ো  করতে চাইছেন না। 

আরও পড়ুন: বিরাট নয়! চিন্নাস্বামীর পিচে খেলার টিপস দিয়েছিলেন অন্য এক ভারতীয়, রহস্য ফাঁস ডেভিডের

ম্যাচ শুরু হওয়ার পর রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে।  এখন পর্যন্ত  চলতি মরশুমে  একটিও ম্যাচ জিততে না পারা তিনটি দলের মধ্যে  সিএসকে অন্যতম।   এই আবহে ফিনিসার হিসেবে  দলের জন্য ধোনির ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ  বলে মনে করছেন অনেকেই। আইপিএল ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে থাকা  পাঁচবারের  ট্রফি জয়ী এই অধিনায়ক চলতি মরশুম শেষ হওয়ার পরপরই অবসর নেবেন বলে  গুঞ্জন ছড়িয়েছে। তবে মরশুমের   শুরুতে সিএসকে-র জন্য ধোনিই একমাত্র খেলোয়াড় নন যিনি প্রথম কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। তিনি ছাড়াও দক্ষিণ আফ্রিকার তারকা ডেওয়াল্ড ব্রেভিসও দলের প্রথম তিনটি ম্যাচ থেকে ছিটকে  গিয়েছেন। অনুশীলনের সময় থেকে ‘সাইড স্ট্রেইন’-এর (পাঁজরের পেশিতে টান) সমস্যায় ভুগছেন তিনি।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের