বিরাট নয়! চিন্নাস্বামীর পিচে খেলার টিপস দিয়েছিলেন অন্য এক ভারতীয়, রহস্য ফাঁস ডেভিডের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অস্ট্রেলিয়ান তারকা টিম ডেভিড। মাত্র ২৫ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে বড় স্কোর গড়তে সাহায্য করেন তিনি। ম্যাচ শেষে ডেভিড জানান, দলের ব্যাটিং কোচ দিনেশ কার্তিকের পরামর্শই তাঁকে এই পারফরম্যান্সে সাহায্য করেছে। এই ম্যাচে টিম ডেভিড আটটি ছক্কা ও তিনটি চার মেরে আরসিবিকে ২০ ওভারে ৩ উইকেটে ২৫০ রানের বিশাল স্কোরে পৌঁছে দেন। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০৭ রানে অলআউট হয়ে যায়।

ম্যাচের পর ডেভিড বলেন, “আমি সাধারণত নিজের খেলায় খুব একটা পরিবর্তন করি না। তবে প্রস্তুতি নিয়ে আমার আত্মবিশ্বাস থাকে। দিনেশ কার্তিকের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে খেলার ব্যাপারে ওর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আইপিএলে কয়েক বছর খেলেছি, তাই প্রস্তুতি থাকলে নিজেকে বাড়তি চাপ দিতে হয় না।” নিজের ইনিংস নিয়ে ডেভিড বলেন, “খুবই খুশি। এমন পারফরম্যান্স সব সময় হয় না। অধিনায়ক রাজত পাটিদার দারুণ খেলছিলেন। আমি শুধু ওর কাছ থেকে কয়েকটা বল নিয়েছি। জিতেশ শর্মা ও রোমারিও শেফার্ড পিছনে থাকায় আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।”

ডেভিডের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রাজত পাটিদার বলেন, “ও একজন বিশেষজ্ঞ ফিনিশার। আমার দেখা সেরা ফিনিশারদের একজন।” অন্যদিকে টানা তৃতীয় হারের পর হতাশ সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, “আজ যদি আমি দলের জন্য আরও কিছু করতে পারতাম, তাহলে ফল অন্যরকম হতে পারত। এই হারের দায় আমারই।”

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

হঠাৎ থমকে গেল আর্জেন্টিনার ম্যাচ, খেলা থামিয়ে সম্মান মেসিকে

খুশি হবেন ভগবান গোপাল, ঘরেই বানিয়ে নিন ক্রিমি তালের কুলফি

জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন ধনিয়া পাঞ্জিরি, রইল সহজ রেসিপি

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর