এই মন্দিরে দেবীকে ফুলের পরিবর্তে ৫টি পাথর নিবেদন করা হয়, কী কারণ জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ : ভারতে বহু মন্দির রয়েছে। সেখানে লুকিয়ে রয়েছে বিভিন্ন অলৌকিকতা ও রহস্য। এক একটি মন্দিরে এক একরকমের নিয়ম পালন করা হয়। আমাদের দেশে এমন একটি মন্দির রয়েছে, যেখানে দেবীকে ফুল ফল নয়, মাত্র পাঁচটি পাথর নিবেদন করা হয়। শুধু তাই নয়, এখানে মনপ্রাণ দিয়ে পূজা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। জানেন কোথায় সেই মন্দির।

দেব-দেবীকে ফুল ফল নিবেদন করে পুজো দেওয়া হয়। কোথাও নারকেল, কোথাও বলি দেওয়া হয়। কিন্তু দেশের মধ্যে এমন একটি জায়গা রয়েছে, যেখানে মন্দিরে দেবীকে ফুলে সন্তুষ্ট করা হয়না। দেবী পূজিত হন পাথরে। শুনলে অবাক হবেন। কিন্তু এটাই সত্যি। দেবীমূর্তির কাছে অসংখ্য পাথর দেখতে পাবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, কেবল মাতৃদেবীকে দর্শন করলেই সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং অশুভ প্রভাব থেকে মুক্তি মেলে।

ছত্তিশগড়ের বিলাসপুরের মা বাগদাই মন্দির একটি বিখ্যাত ও অলৌকিক মন্দির। মন্দিরটি অত্যন্ত ছোট, ভক্তদের এর প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূরণের আশায় দূর-দূরান্ত থেকে আসেন। মন্দিরের ঐতিহ্য অনুযায়ী দেবীকে নারকেল নয়, বরং পাঁচটি পাথর ও একটি ফুল নিবেদন করা হয়। বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসছে এই নিয়ম। বিশ্বাস করা হয় যে দেবী হলেন বনের জাগ্রত দেবী। যিনি বছরের পর বছর ধরে বন এবং স্থানীয়দের রক্ষা করে আসছেন।

এই কারণেই মাকে পাথর নিবেদন করা হয়। স্থানীয় লোককথা অনুসারে, মন্দিরটি একসময় জঙ্গলে ছিল। এক মেষপালক স্বপ্ন দেখে মায়ের জীবন্ত মূর্তি খুঁজে পান। তিনি জঙ্গলের মধ্যে মন্দির তৈরি করে মাকে স্থাপন করেন। দেবীকে নিবেদন করার মতো কিছু ছিল না তাঁর কাছে। দেবীই তাঁকে ৫টি পাথর দিতে বলেন। তিনি নৈবেদ্যের জন্য নন, ভক্তের ভালোবাসার জন্য ক্ষুধার্ত। তারপর থেকে আজ পর্যন্ত মন্দিরে মাতৃদেবীকে পাথরের ভোজ নিবেদন করা হয়। স্থানীয় বিশ্বাস অনুসারে, যদি কোনো ভক্ত আন্তরিকভাবে মাতৃদেবীকে পাঁচটি পাথর ও একটি ফুল নিবেদন করেন এবং তাঁর ইচ্ছা পূরণ হয়, তবে তাঁকে অবশ্যই মন্দিরে ফিরে এসে আরও পাঁচটি পাথর ও ফুল নিবেদন করতে হয়।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন