ফুরফুরে মেজাজে মনোনয়ন জমা দিলেন ইন্দ্রনীল, হ্যাট্রিকে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার বিধানসভা নির্বাচনে ঐতিহ্যের চন্দননগরে চার দশক আগের এক রেকর্ড ভাঙার দুয়ারে দাঁড়িয়ে ইন্দ্রনীল সেন। প্রতিদ্বন্দ্বীরা চাইলেও সেই রেকর্ড ছুঁতে পারবেন না। গত দু’টি বিধানসভা নির্বাচনে উল্কার গতিতে ছুটেছে ইন্দ্রনীলের বিজয়রথ। এবার জিতলেই চন্দননগরে হ্যাট্রিক। সিপিএমের ভবানী মুখোপাধ্যায় ১৯৬২ সাল থেকে ১৯৮৭ পর্যন্ত টানা বিধায়ক ছিলেন। তারপর সিপিএম, কংগ্রেস, তৃণমূল জিতলেও আর কেউ চন্দননগরে পরপর তিনবার বিধায়ক হননি। এই আবহে আজ, সোমবার মনোনয়ন জমা দিলেন চন্দননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন।

এদিকে মনোনয়ন জমা দেওয়ার সময় দেখা গেল, হাজার হাজার মানুষ। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ র‌্যালিকে সামনে রেখে বিদায়ী মন্ত্রী তথা বিধায়ক পৌঁছন মনোনয়নপত্র জমা দিতে। র‌্যালির সামনের অংশ মহকুমাশাসকের দফতরে পৌঁছলেও শেষ প্রান্ত ছিল ভদ্রেশ্বরে। এমন রঙিন আঙ্গিকেই মনোনয়ন জমা দিলেন চন্দননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন। স্থানীয় সূত্রে খবর, সোমবার যে র‌্যালি হল তাতে পরিষ্কার করে দিয়েছে চন্দননগরের ভোটের ফলাফল। বুঝিয়ে দিয়েছে কার্যত বিরোধী শূন্য চন্দননগর আসনে জয়ের ব্যবধান বাড়তে চলেছে। রাজ্যের মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী দু’জন। সিপিএমের প্রবীণ শিক্ষক–নেতা মণীশ পান্ডা এবং বিজেপির রাজ্যনেতা দীপাঞ্জন গুহ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার ইন্দ্রনীলের বিরুদ্ধে লড়াইয়ে নেমে তা বেশ টের পেয়েছিলেন দীপাঞ্জন। এবার দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছেন।

অন্যদিকে র‌্যালি শুরু হয় বেলা ১২টায়। প্রখর রোদ আর গরমকে উপেক্ষা করে ওই র‌্যালিতে অংশ নেন কয়েক হাজার মানুষ। মানকুন্ডু সার্কাস ময়দানে থেকে শুরু হয় র‌্যালি। সেখানে নীল সাদা বেলুন, দলীয় পতাকা, নানা স্লোগান, ট্যাবলো, একাধিক প্রকল্পের ব্যানার, কাটআউট, লক্ষ্মীর ভাণ্ডার হাতে যোগ দেয় সর্বস্তরের মানুষজন। প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে র‌্যালি রঙিন হয়ে ওঠে। চন্দননগর জ্যোতির মোর হয়ে র‌্যালি এগোয় মহকুমাশাসকের দফতরে। র‌্যালিতে হাঁটেন মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল–সহ সকল কাউন্সিলর। সাবেক ফরাসি কলোনির জলহাওয়া যেন বলে দিচ্ছিল হ্যাট্রিক সময়ের অপেক্ষা। ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে জিতেছিল কংগ্রেস। আর ২০১১ সাল থেকে গঙ্গাপাড়ের হাওয়া চলে যায় ঘাসের উপর জোড়াফুলে। আর সেই হাওয়াতে ফুরফুরে মেজাজে দেখা যায় ইন্দ্রনীলকে।

এছাড়া জ্যোতির মোড়ে র‌্যালিতে যোগ দেন প্রার্থী ইন্দ্রনীল সেন। দলীয় কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে পৌঁছন মহকুমাশাসকের দফতরে। আর এই পরিবেশ দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্দ্রনীল সেন বলেন, ‘‌রেকর্ড তো মানুষ গড়েন। গত দু’বার আমাকে তাঁরা আপন করেছেন, তাঁদের সেবার সুযোগ দিয়েছেন। তা আমার সারা জীবনের সম্পদ। আমি কাজ করেছি। বিচারের ভার জনতা জনার্দনের। আমার কেন্দ্রে বিরোধী নেই। দেওয়াল লিখন, ফ্লেক্স বা ব্যানার কোথাও কিছুই নেই। মনোনয়নে সামিল হতে রোদ গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভোটের ফলাফল পরিষ্কার করে দিয়েছে। একইসঙ্গে পরিষ্কার করে দিয়েছে বাংলার ভবিষ্যৎ। চন্দননগরে জয়ের ব্যবধান অনেকটাই বাড়বে। পঞ্চাশ হাজার পার হবে। বাংলায় চতুর্থবারের জন্য আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস।’‌

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর