Loading live market data...
Loading active stocks...
Connecting...

অ্যাপ বাইকের পিছনে সরকারি বাসের ধাক্কা, সল্টলেকে মৃত্যু মহিলা আইটি কর্মীর

ব্যস্ত সময়ে সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু মহিলা আইটি কর্মীর। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম কিরণ মিশ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যস্ত সময়ে সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু মহিলা আইটি কর্মীর। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম কিরণ মিশ্র। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সল্টলেক সেক্টর ফাইভে আরএস সফটওয়্যারের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু কীভাবে দুর্ঘটনাটি ঘটল? জানা গিয়েছে, নিহত মহিলা আইটি কর্মী বর্ধমানের বাসিন্দা ছিলেন। কিন্তু পেশার কারণে তিনি কেষ্টপুরে একটি ভাড়া বাড়িতে প্রেমিকের সঙ্গে থাকতেন। প্রতি দিন তাঁর প্রেমিকই তাঁকে অফিসে পৌঁছে দিতেন। কারণ তাঁদের দুজনের অফিসই পাশাপাশি।

কিন্তু আজ কিরণের প্রেমিক ঘুম থেকে উঠতে দেরি করায় তিনি অ্যাপ বাইক বুক করে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। এরপর তিনি অ্যাপ বাইকে চেপে সল্টলেক সেক্টর ফাইভের RS সফটওয়্যার মোড়ের কাছে আসতেই পিছন থেকে একটি করুণাময়ী ঘাটাল রুটের সরকারি বাস তাঁর বাইককে ধাক্কা মারে। তখনই বাইক থেকে ছিটকে পড়ে যান কিরণ। স্থানীয়রা ছুটে আসেন। এবং তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে, ঘটনাস্থলে ছুটে আসেন ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা ঘাতক বাস এবং বাসের চালককে আটক করে।

চিকিৎসকরা জানিয়েছেন, ইন্টারনাল ক্ষত হয়েছে কিরণের। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। তবে সল্টলেকে বাসগুলির বেপরোয়া গতিবেগ নিয়ে মাঝে মধ্যেই ক্ষোভ প্রকাশ করেন পথচলতি মানুষরা। বাসগুলি যেভাবে চলে, যেভাবে যাত্রী নামায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন অফিসকর্মীরা। অভিযোগ, অফিস টাইমে স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে বাস চলে এই এলাকায়। এর আগেও সল্টলেকে একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে। তারপরও পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর