মেলেনি অক্সিজেন-স্ট্রেচার, ফের RG Kar-এ রোগী মৃ্ত্যুর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের আরজি কর হাসপাতালে (RG Kar) রোগী মৃত্যু। অক্সিজেন-স্ট্রেচার না পেয়ে প্রাণ হারাল রোগী। চরম ক্ষোভ পরিবারের। লিফট বির্তক থেকে শৌচালয় নিয়ে বিতর্কের পর এবার অক্সিজেন না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ উঠল হাসপাতালে।

জানা গিয়েছে, অসুস্থ অবস্থা চিকিৎসা করাতে আরজিকর হাসপাতালে এসেছিলেন শেখ আমন (৩৭)। তিনি এজেসি বটতলার বাসিন্দা তিনি। বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট  নিয়ে হাসপাতালে এসেছিলেন বলে খবর। অক্সিজেন ও স্ট্রেচারও মেলেনি হাসপাতালে। যাঁর জেরে হাসাপাতালেই মৃত্যু হয় ওই রোগীর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের বির্তকে আরজি কর। প্রতিবাদে হাসপাতালেই ক্ষোভ পরিবারের। তাঁদের অভিযোগ, হাসপাতালের পক্ষ থেকে স্ট্রেচার ও অক্সিজেন মেলেনি। চোখের সামনেই পরিবারে সদস্যরা প্রাণ হারাতে দেখলেন শেখ আমনকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। 

মার্চ মাসে RG Kar-র লিফ্ট বিতর্ক, শৌচালয়ে রোগীমৃত্যুর পরে ফের অক্সিজেন ও স্ট্রেচার না পেয়ে মৃত্যু হল আরও এক রোগীর। লিফ্টকাণ্ডে মৃত্যু হয়েছিল অরূপ বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুর দু’দিনের মধ্যেই আরো এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছিল। মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত। তাকে শৌচালয়ে ব্যবহার করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে পরিবারের লোকজন হাসপাতালের থেকে একটু দূরে সুলভ শৌচালয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিল। হাসপাতাল থেকে সুলভ শৌচালয় পর্যন্ত হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এত ধকল নিতে না পেরে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। এই ঘটনার একমাস কাটতে না কাটতে ফের রোগীমৃত্যুর ঘটনা ঘটেছে। 

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের