নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু, বিপাকে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দিকে নজর ছিল সকলের। কারণ এই আসনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর নির্বাচনে ফের সরগরম নন্দীগ্রাম। এবারে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। তাঁর বিরুদ্ধে তৃণমূলের বাজি পবিত্র কর। এর মাঝেই জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আরও এক শুভেন্দু। তিনি নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। আর তাতেই থরহরিকম্প ধরেছে বিজেপিতে। হেভিওয়েট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনকোরা শুভেন্দু ভোটে দাঁড়ানোয় বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

আরও পডুন: স্বামীর বিরুদ্ধেই ভোটযুদ্ধ, গোয়ালপোখরে নির্দল প্রার্থী মন্ত্রীর স্ত্রী

রাজনৈতিক মহলের জল্পনা, রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতাকে বিপাকে ফেলতেই এই ছক নির্দল প্রার্থী শুভেন্দুর। গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নেতারা। এই বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন, ‘তৃণমূল কংগ্রেস ও তার সহযোগী সংস্থা আইপ্যাক সাধারণ ভোটারকে অশিক্ষিত ভেবেছে। নন্দীগ্রামে আমাদের দলের নেতা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একই নামের ব্যক্তিকে নির্দল প্রার্থী হিসাবে মনোনায়ন পত্র জমা করিয়েছে। সাধারণ ভোটারকে বিভ্রান্তির চেষ্টা। তবে কিছু লাভ হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ ও পদ্ম ফুল প্রতীকেই মানুষ ভোট দেবে।’

কিন্তু কে এই শুভেন্দু? খোঁজ নিয়ে জানা গিয়েছে, নন্দীগ্রামের নির্দল প্রার্থী শুভেন্দুর পদবীও অধিকারী। কলকাতার গড়ফার বাসিন্দা। বাবার নাম দুলাল অধিকারী। বর্তমানে গড়ফা এলাকাতে থাকলেও আদপে তিনি পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা। গতকাল, সোমবার অর্থাৎ ৬ এপ্রিল নন্দীগ্রাম আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। গোটা বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুললেও কোনও মন্তব্য করতে চায়নি ঘাসফুল শিবির। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চলতি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ছাড়াও ভবানীপুর থেকে প্রার্থী হয়েছেন। সেই আসনে তিনি মুখোমুখি হবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং