স্বামীর বিরুদ্ধেই ভোটযুদ্ধ, গোয়ালপোখরে নির্দল প্রার্থী মন্ত্রীর স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, গোয়ালপোখর:গোয়ালপোখর বিধানসভায় তৈরি হয়েছে নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতি। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক গোলাম রব্বানীর বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামলেন তাঁরই স্ত্রী সোগরা আজিজ জামাল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি নির্দল প্রার্থী(Independent Candidate) হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।নির্বাচন সংক্রান্ত সরকারি পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৬ এপ্রিল ২০২৬ তারিখে সোগরা আজিজ জামালের(Sagora Ajij Jamal) মনোনয়ন জমা পড়ে এবং বর্তমানে তাঁর আবেদন ‘Applied’ অবস্থায় রয়েছে।

জানা গিয়েছে, তাঁর বয়স ৪৯ বছর এবং তিনি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার উত্তর বিপ্রিত গ্রামের বাসিন্দা।এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। একই পরিবারের দুই সদস্যের মুখোমুখি নির্বাচনী লড়াই এই কেন্দ্রে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব নয়, বরং এর প্রভাব সরাসরি ভোটের সমীকরণেও পড়তে পারে।বিশেষজ্ঞদের মতে, নির্দল প্রার্থী হিসেবে সোগরা আজিজ জামালের লড়াই শাসক দলের ভোটব্যাঙ্কে বিভাজন ঘটাতে পারে।

ফলে নির্বাচনের ফলাফলে অপ্রত্যাশিত পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, বিরোধী শিবির ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক আক্রমণ শুরু করেছে।সব মিলিয়ে, গোয়ালপোখর বিধানসভায়(Goalpokhor Assembly) ২০২৬ সালের নির্বাচন এবার এক অন্য মাত্রা পেতে চলেছে। পরিবার বনাম রাজনীতির এই ব্যতিক্রমী লড়াইয়ে শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকবে জনমত, এখন সেটাই দেখার।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানীর নাম এসআইআর(SIR) তালিকায় প্রথমে বাতিল হলেও পরে তা আবার সংযুক্ত হয়।

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ! চাঞ্চল্য কোচবিহারে

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর