আমেরিকা-ইরান যুদ্ধবিরতির নেপথ্যে চিনের হাত? জল্পনা গোটা বিশ্বে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকা ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে চিনের। বিশ্লেষকদের মতে, ইরানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে বেজিং এই সংঘাত প্রশমনে নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে, ইরানকে আলোচনার টেবিলে আনতে চিনের ভূমিকা থাকতে পারে। সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, চিন এই আলোচনায় যুক্ত ছিল বলে তিনি শুনেছেন। 

বিশেষজ্ঞদের মতে, মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের সম্ভাব্য চিন সফরকে সামনে রেখেও বেজিং এই সংঘাত দ্রুত থামানোর চেষ্টা করেছে। মূলত মার্চের শেষদিকে ট্রাম্পের চিনা  সফরের কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চিন সরাসরি সামনে না এলেও নেপথ্যে থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে শান্তির পথে এগোতে উৎসাহ দিয়েছে। এই প্রক্রিয়ায় পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলোকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হয়েছে বলে সূত্রের দাবি।

আলোচনার সময় চিনা কূটনীতিকরা নিয়মিতভাবে ইরানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলেও জানা গিয়েছে। যদিও বেজিং এখনও আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূমিকা স্বীকার করেনি, তবু ওয়াশিংটনে চিনা  দূতাবাস জানিয়েছে যে যুদ্ধ শুরুর পর থেকেই তারা শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, সব পক্ষেরই আন্তরিকতার সঙ্গে দ্রুত এই সংঘাতের অবসান ঘটানো উচিত। 

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!