মিনিটে ২৫ শব্দও টাইপ করতে না পারায় কেরানিদের পিয়ন বানিয়ে দিল যোগীর সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্ধারিত টাইপিং দক্ষতা অর্জনে ব্যর্থ হওয়ায় তিনজন জুনিয়র ক্লার্ককে পদাবনতি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর কালেক্টরেটে। সরকারি নিয়ম অনুযায়ী, একজন জুনিয়র ক্লার্কের প্রতি মিনিটে অন্তত ২৫টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকা বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট তিন কর্মী, প্রেমনাথ যাদব, অমিত কুমার যাদব এবং নেহা শ্রীবাস্তব পরপর দুবার পরীক্ষায় এই মান পূরণ করতে পারেননি।

প্রথমবার ২০২৪ সালে তাঁদের টাইপিং পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় ব্যর্থ হলেও প্রশাসন সরাসরি কঠোর ব্যবস্থা নেয়নি। বরং তাঁদের উন্নতির সুযোগ দিয়ে বেতনবৃদ্ধি সাময়িকভাবে স্থগিত রাখা হয় এবং ভবিষ্যতে দক্ষতা বাড়ানোর জন্য সময় দেওয়া হয়। কিন্তু ২০২৫ সালে পুনরায় আয়োজিত পরীক্ষাতেও তিনজনই নির্ধারিত ২৫ শব্দ প্রতি মিনিটের গতি অর্জন করতে ব্যর্থ হন। এরপর বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন জেলা ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র প্রতাপ সিং তাঁর নির্দেশে ডিএম ক্যাম্প অফিসে কর্মরত প্রেমনাথ যাদব এবং কালেক্টরেটে কর্মরত অমিত কুমার যাদব ও নেহা শ্রীবাস্তবকে জুনিয়র ক্লার্ক পদ থেকে পদাবনতি করে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিযুক্ত করা হয়।

আরও পড়ুন: ভারতের বিমান পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সংস্থা

জানা গেছে, ওই তিনজনই ‘মৃত কর্মচারীর নির্ভরশীল কোটা’র মাধ্যমে চাকরি পেয়েছিলেন। তবে সহানুভূতিমূলক নিয়োগ হলেও সংশ্লিষ্ট পদে বহাল থাকতে ন্যূনতম যোগ্যতা পূরণ বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী, নিয়োগের এক বছরের মধ্যে টাইপিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন ছিল।

প্রশাসনের দাবি, দফতরের নথি প্রস্তুত, ফাইল প্রক্রিয়াকরণ ও অফিসিয়াল যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ কাজ টাইপিং দক্ষতার ওপর নির্ভরশীল। তাই কর্মক্ষমতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে-একাংশ এটিকে শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির উদাহরণ বললেও, অন্যদের মতে কর্মীদের আরও প্রশিক্ষণ দেওয়ার সুযোগ থাকা উচিত ছিল।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর