নৈহাটিতে নদিয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকাল আনুমানিক ১১টা নাগাদ নৈহাটির নদিয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে কারখানার একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, এরপর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাটের গুদামে। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একের পর এক ইঞ্জিন। প্রাথমিকভাবে পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামানো হয়। দমকল কর্মীরা লাগাতার চেষ্টা চালিয়ে গেলেও আগুনের তীব্রতা কমাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি এবং পাটের গুদামে আগুন জ্বলছে বলেই খবর। এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। দাহ্য পাট মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন নৈহাটির চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী সনৎ দে । তাঁরা দমকল কর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।

আরও পড়ুন: ব্যান্ডেলে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা! গাড়ি ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

এদিকে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনের ধোঁয়া দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার ফলে আশেপাশের এলাকায় কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের তরফে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা