সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি, শহরে কোথায় যানজট? জেনে নিন…

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরা বসন্তে বর্ষার আমেজ! বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। কালবৈশাখীর দাপটে দফায় দফায় চলছে ঝড়-বৃষ্টি। যার জেরে জলমগ্ন পরিস্থিতি হয়েছে শহর কলকাতার বহু এলাকায়। চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ।

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত বৃষ্টিতে যানচলাচলে বিশেষ কোনও সমস্যা হয়নি। এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনাও ঘটেনি। তবে দিনভর জনসভা থাকায় কিছু জায়গায় যানজটের পরিস্থিতি হতে পারে। আজ, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রথতলা থেকে সিঁথির মোড় পর্যন্ত একটা র‍্যালি বেরোবে। আর একটা র‍্যালি বেরোবে বেলা সাড়ে তিনটে নাগাদ সদানন্দ রোড থেকে রামচন্দ্র মঞ্চে দিকে। আবার, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আরজি কর থেকে র‍্যালি বেরিয়ে  শ্যামবাজার মেট্রো স্টেশন পর্যন্ত যাবে। দিনভর বৃষ্টি চললেও, রাস্তাঘাটে তেমন কোনও বিধি নিষেধ নেই। কিন্তু, ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে পারে নিত্যযাত্রীরা। 

ইতিমধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রপাত ও ঝড়বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া, জলাশয় থেকে দূরে থাকা এবং নিরাপদ স্থানে থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

আজ সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি কম। শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫.২ মিলিমিটার। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে হবে। তারইমধ্যে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ মেঘলা হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের