উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা জ্যোতি চক্রবর্তী এলাকার কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ । এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে ক্লাবে দুর্নীতির অভিযোগ রয়েছে।উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভার(Habra Assembly) বিরা নারায়ণপুর এলাকায় এক ক্লাবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী ওই ক্লাবের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেন এবং সেটিকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল । এমনটাই স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে এলাকার কয়েকজন বাসিন্দা ক্লাবে গিয়ে আর্থিক হিসাব-নিকাশ জানতে চান। সেই সময় বচসা শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।জ্যোতি চক্রবর্তী হুমকি দেয় এবং মারধর করে বলে অভিযোগ উঠেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশে খবর দেওয়া হয়। অভিযোগ, ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জ্যোতি চক্রবর্তীকে(Jyoti Chakraborty) আটক করে থানায় নিয়ে যায়। সোমবার অভিযোগ পাওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে,খুনের চেষ্টার অভিযোগে ধৃত অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল যুব নেতা ।

এক যুবককে খুনের চেষ্টার অভিযোগে গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরূপম রায়কে গ্রেফতার করল পুলিশ।নিরূপম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত ৷রবিবার রাতে বারাসত(Barasat) এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা তার বিরুদ্ধে হুমকি ও তোলাবাজি সহ একাধিক অভিযোগ এনেছে৷ জানা গিয়েছে, গভীর রাতে তাঁকে গ্রেফতার করে। সোমবার তাঁকে থানায় আনার খবর ছড়িয়ে পড়তেইমানুষ গাইঘাটা থানার সামনে জড়ো হয়৷ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানার সামনে ট্রে ভর্তি ডিম নিয়ে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। সকালে পুলিশ মেডিক্যাল পরীক্ষার জন্য নিরূপম রায়কে নিয়ে যাওয়ার সময় থানার সামনেই গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা।

গাড়ির দরজা খুলে ডিম ছোড়েন। কিল, চড়, ঘুষি মারতে থাকে তাঁকে ৷ তার গায়ে জুতো ছুড়েও মারা হয় ৷ দ্রুত পুলিশ ভিড় ফাঁকা করে এদিন নিরুপমকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় মানিক হীরা এলাকার কয়েকশো পুরুষ মহিলা জুতোর মালা ও ডিম নিয়ে জড়ো হয়৷ তারা এক মহিলাকে খুন করার চক্রান্তের অভিযোগ আনে নিরুপমের বিরুদ্ধে। পুলিশের গাড়ি আটকে ক্ষোভে ফেটে পড়েন তারা৷এরপরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দিয়ে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে যায় নিরুপম রায়কে ৷ পুলিশ ধৃতকে সাত দিনের নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছেন।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?