বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,ফুলিয়া: বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে তীব্র গঙ্গা ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের, শুরু রাজনৈতিক তরজা।আষাঢ়ের শুরুতেই অবিরাম বৃষ্টি, আর তার জেরেই নদীপাড়ের বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ। বর্ষার শুরুতেই নদী ভাঙনের গ্রাসে শান্তিপুর ব্লকের(Shantipur Block) বেলগড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়ার(Fulia) বয়রার ঘাট এলাকা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গঙ্গার জলস্তর বাড়ার সাথে সাথেই তীব্র ভাঙন দেখা দিয়েছে নদীপাড়ে। একের পর এক মাটির চাঁই তলিয়ে যাচ্ছে গঙ্গার(Ganga) গর্ভে। আর এই ভাঙনের জেরে চরম আতঙ্কে দিন কাটছে গঙ্গার পাড়ে বসবাসকারী কয়েকশো মানুষের। যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রাতে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।

এদিকে, এই ভাঙন পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। এলাকায় ভাঙন দেখা দিতেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি তুঙ্গে উঠেছে।বিজেপির দুর্নীতির অভিযোগ,ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পূর্বতন সরকারকে। বিজেপির অভিযোগ, গঙ্গা ভাঙন রোধের উদ্দেশ্যে এর আগে যে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছিল, তা সাধারণ মানুষের কাজে লাগেনি। সম্পূর্ণ অর্থ নয়ছয় ও দুর্নীতি করা হয়েছে বলে দাবি তাদের। সঠিক কাজ না হওয়ার কারণেই আজ বর্ষার শুরুতেই সাধারণ মানুষকে এই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শাসক দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগে যে কাজ হয়েছিল তা সম্পূর্ণ জেলা পরিষদের অর্থ অনুকূলে নিয়ম মেনেই করা হয়েছিল।

ভাঙন নিয়ে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানো উচিত। একই সাথে তৃণমূল নেতৃত্বের আশ্বাস, “যদি নতুন করে কোনো জায়গায় ভাঙন দেখা দেয়, তবে আমরা বসে নেই। আমরা ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখছি। সংশ্লিষ্ট সেচ ও প্রশাসনিক দপ্তরের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে ভাঙন রোধের কাজ শুরু করা হবে।”প্রশাসনের আশ্বাস মিললেও, ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি— তড়িঘড়ি অস্থায়ী বালির বস্তা ফেলে নয়, বরং নদীপাড়ে পাকাপোক্ত বোল্ডার পিচিংয়ের মাধ্যমে স্থায়ী সমাধান করা হোক। না হলে এই বর্ষায় ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হতে হবে বহু পরিবারকে। এখন দেখার কতটা দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার