স্মৃতির বাবাকে প্রণাম পলাশের বোনের, জল্পনার অবসান ঘটিয়ে সম্পর্কের পুনর্মিলন?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের চর্চার শিরোনামে ভারতীয় মহিলা ক্রিকেটার দলের ব্যাটার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুছালের সম্পর্কের। গত বছরের নভেম্বরে তাঁদের বিয়ে হওয়ার থাকলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যায়। অনেকেই সেসময় পলাশের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, তিনি স্মৃতির সঙ্গে প্রতারণা করে বিয়ে ভেঙে দিয়েছেন। এরই মধ্যে স্মৃতি মান্ধানার বাবাকে পালক মুছাল (পলাশ মুছালের বোন) ও তাঁর স্বামীর সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি এমনই একটি ভিডিও (যে ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুর্হুতে) সামনে এসেছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে অনেকেই বলেছেন, হয়তো দুই পরিবার ফের এক হচ্ছে। ফিরছে স্মৃতি-পলাশ জুটি। শুরু হয়েছে জল্পনা-গুঞ্জন।

আরও পড়ুন: বহুজাতিক সংস্থায় মহিলা কর্মীদের যৌন হয়রানি, গ্রেফতার টিম লিডার সহ ৬

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গায়িকা পালক মুছাল ও তাঁর স্বামী মিথুন একটি ক্যাফেতে রয়েছেন। সেখানেই স্মৃতি মান্ধানার বাবার সঙ্গে তাঁদের দেখা হয়। তারপরই পালককে স্মৃতির বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায়। এমনই এক আন্তরিক মুর্হুর্ত দেখা গিয়েছে। ভিডিওটির দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে। বাড়ছে শেয়ারের পরিমানও। ভিডিওটি নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন।

সামাজিক মাধ্যমে কেউ কেউ বলেছেন, ‘এমন ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনা হওয়ারই ছিল। একটা ভুলের কারণে দুই পরিবারের সম্পর্ক কেন খারাপ হবে? আমার মনে হয় সব কিছু আগের মতই ঠিক করে নেওয়া উচিত। যার ফলে স্মৃতি-পলাশ এবং তাঁদের দুই পরিবারই খুশি থাকবে। কেউ আবার বলেছেন, ‘এই ভিডিও অনেক পুরোনো, এখন ভাইরাল হয়েছে।’ তবে আসলে ঠিক কী ঘটনা তা নিয়ে এখনো অবধি কিছু জানা যায়নি।

উল্লেখ্য, দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক স্মৃতি মান্ধানা এবং সংগীত পরিচালক পলাশ মুছালের। গত বছরের নভেম্বরে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। পরবর্তীতে তা বাতিল হয়ে যায়। খবর আসে বিয়ের সিদ্ধান্ত থেকে তাঁরা সরে এসেছে। গোটা বিষয়টি নিয়ে নানান জল্পনা-গুঞ্জন চলে। অনেকেই সেসময় পলাশের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, তিনি স্মৃতির সঙ্গে প্রতারণা করে বিয়ে ভেঙে দিয়েছেন। তাঁর আগেই, স্মৃতির বাবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসে। এরই মধ্যে ফের তাঁদের সম্পর্ক আলোচনার শিরোনামে।

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের