মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার রাজনীতিতে ক্রমশ বাড়ছে ভারতীয় বংশোদ্ভূতদের প্রভাব। নিউইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির সাফল্যের পর এবার আরও এক বড় শহরের নেতৃত্বে আসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে বর্তমান মেয়র কারেন বাসকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন নিত্যা রামন। তাঁর এই জয় শুধু রাজনৈতিক পালাবদল নয়, মার্কিন রাজনীতিতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান প্রভাবেরও ইঙ্গিত দিচ্ছে।

৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিত্যা রামন পেয়েছেন ৪ লক্ষ ৬০ হাজার ৭৭২টি ভোট। মোট ভোটের ৫২.৭০ শতাংশ তাঁর ঝুলিতে। অন্যদিকে, বিদায়ী মেয়র কারেন বাস পেয়েছেন ৪ লক্ষ ১৩ হাজার ৫১৯টি ভোট, অর্থাৎ ৪৭.৩ শতাংশ। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৪৭ হাজার ২৫৩। পরাজয় স্বীকার করে বৃহস্পতিবার রামনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বাস। ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, ২০০৫ সালের পর এই প্রথম লস অ্যাঞ্জেলেসে কোনও ক্ষমতাসীন মেয়র পুনর্নির্বাচনে পরাজিত হলেন। ১৯৮১ সালে ভারতের কেরলমে জন্ম নিত্যার। মাত্র ছ’বছর বয়সে পরিবারের সঙ্গে আমেরিকায় চলে যান তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এমআইটি থেকে নগর পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে লস অ্যাঞ্জেলেসের চতুর্থ ডিস্ট্রিক্ট থেকে সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বিতীয়বার জয়ী হন তিনি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি এবং প্রথম এশীয়-আমেরিকান মহিলা হিসেবে ওই কাউন্সিলে জায়গা পেয়েছিলেন রামন।

আরও পড়ুন: রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

নির্বাচনী প্রচারে তাঁর মূল প্রতিশ্রুতি ছিল আবাসন সমস্যা, গৃহহীন মানুষের দুর্দশা, গণপরিবহণ এবং নগর পরিষেবার উন্নতি। বিদ্যমান নিয়ম মেনে আবাসন প্রকল্পের অনুমোদন ৬০ দিনের মধ্যে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। ২০২৮ সালের অলিম্পিকের আগে রাস্তায় বসবাসকারী গৃহহীন মানুষের সংখ্যা অর্ধেক করার লক্ষ্য নিয়েছেন তিনি। পুলিশ বিভাগের সংস্কার এবং অভিবাসীদের তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়েও সরব রামন। বর্তমান পুলিশপ্রধানকে পরিবর্তন এবং প্রথম ১০০ দিনে স্যাংচুয়ারি সিটি নীতি কতটা মানা হচ্ছে, তা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২০২৫ সালের দাবানল মোকাবিলায় প্রশাসনের ভূমিকা নিয়েও কারেন বাসকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অন্যদিকে, তরুণ ভোটার, ভাড়াটে এবং প্রগতিশীল সংগঠনগুলির সমর্থন পেয়েছেন রামন। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে তাঁর চার বছরের মেয়াদ। ২০২৮ সালের অলিম্পিকের প্রস্তুতির পাশাপাশি শহরের আবাসন, পরিবহণ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতিই হবে নতুন মেয়রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা