ভক্তির নামে নর্মদা নদীতে লিটার লিটার দুধ ঢেলে অপচয়! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশে নর্মদা নদীতে প্রায় ১১ হাজার লিটার দুধ ঢালার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভক্তদের দাবি, এটি ছিল ধর্মীয় আচার ‘অভিষেক’-এর অংশ, কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন এর সামাজিক ও পরিবেশগত প্রভাব নিয়ে।

জানা গিয়েছে, সিহোর জেলার সাতদেব গ্রামের শ্রী দাদাজি দরবার পাতালেশ্বর মহাদেব মন্দিরে চৈত্র নবরাত্রি উপলক্ষে ২১ দিনের এক বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলা এই অনুষ্ঠানে মহাযজ্ঞ, শিব মহাপুরাণ পাঠ এবং দুর্গা পাঠের মতো নানা আচার পালিত হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক বিশেষ দিনে নর্মদা নদীতে প্রায় ১১ হাজার লিটার দুধ ঢালা হচ্ছে। আয়োজকদের দাবি, প্রতিদিন ১৫১ লিটার করে দুধ অভিষেকে ব্যবহৃত হত। একদিনে ১,১০০ লিটার এবং ওই বিশেষ দিনে ১১ হাজার লিটার দুধ ব্যবহার করা হয়। ভক্তদের মতে, নর্মদা তাঁদের কাছে মায়ের সমান। তাই এই আচার গভীর বিশ্বাসের বহিঃপ্রকাশ।

তবে এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে রাজ্যে অপুষ্টির সমস্যা প্রকট। সেখানে এত বিপুল পরিমাণ দুধ নদীতে ফেলা কতটা যুক্তিযুক্ত। সমালোচকদের মতে, এই দুধ অপুষ্ট শিশুদের খাওয়ানোর জন্য ব্যবহার করা যেত। পরিবেশবিদদেরও আশঙ্কা, নদীর জলে দুধ মেশালে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (BOD) বেড়ে যায়, ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে এবং তা জলজ প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে। দুধ পচে গিয়ে ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকিও বাড়ায়।

 

 

 

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: জোফ্রা আর্চারের দাপট, পর পর উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ